সংগৃহীত
বিনোদন

বলিউডের নায়িকা এখন সন্ন্যাসী

বিনোদন ডেস্ক

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। যিনি ‘করণ-অর্জুন’-এ শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে অভিনয় করে দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিলেন। তিনি এক নতুন জীবন শুরু করেছেন। তিনি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তার নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি।

শুক্রবার সন্ধ্যায় তার পট্টাভিষেক হয় এবং তিনি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে দায়িত্ব পালন করবেন।

৯০-এর দশকে বলিউডের ‘বম্বশেল’ হিসেবে পরিচিত মমতা কুলকার্নি ছিলেন একটি জনপ্রিয় নাম। বিশেষ করে ‘কোই যায়ে তো লে আয়ে’ গানের কোমর দোলানো দৃশ্য এখনো দর্শকদের মনে জীবন্ত। তবে রঙিন পর্দার বাইরে মাদক মামলায় জড়িয়ে পড়ার পর দীর্ঘ ২৪ বছর তিনি দেশছাড়া ছিলেন।

মমতা বলেছিলেন, ‘২০০০ সাল থেকে আমি তপস্যা শুরু করেছি। আজ আমার ২৩ বছর পূর্ণ হল। ধ্যান ও তপস্যার মাধ্যমে আমি অনেক কিছু অর্জন করেছি, বহু প্রশ্নের উত্তর পেয়েছি। অনেকে হয়তো হতাশ, কারণ তারা আশা করেছিলেন আমি বলিউডে ফিরে আসব। কিন্তু মহাকাল ও মহাকালীর ইচ্ছার বাইরে কিছু হয় না, তাদের আদেশেই আমি এই নতুন পথ বেছে নিয়েছি।’

মহাকুম্ভে শুক্রবার যখন উপচে পড়া ভিড়, পুণ্যার্থীরা পুণ্যলাভের আশায় এসে হাজির, তখন মমতা তাদের মধ্যেই এক নতুন পরিচয়ে হাজির। ধ্যানমগ্ন সন্ন্যাসী হিসেবে তিনি কুম্ভমেলায় এক নতুন অধ্যায় শুরু করেছেন, যা তার ভক্ত ও অনুসারীদের কাছে একটি নতুন দৃষ্টিকোণ নিয়ে এসেছে।

উল্লেখ্য, মাদক পাচার কাণ্ডে নাম জড়িয়েছিল নায়িকার। তবে সম্প্রতি মুম্বাই হাইকোর্টে রায় দেওয়া হয়েছে। রায়তে নায়িকা বেকসুর খালাস পেয়েছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা