সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় আরও ৫৩ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৯২০ ছাড়িয়ে গেছে।

সোমবার (২৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় কমপক্ষে আরও ৫৩ নিহত হয়েছে। মৃত এসব ফিলিস্তিনির মধ্যে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন উপত্যকাটির উত্তরাঞ্চলে। এছাড়া গাজার আবাসিক এলাকায় বোমা হামলা এবং গণগ্রেপ্তারের মাধ্যমে চলমান হামলা ও অবরোধ আরও জোরদার করেছে ইসরায়েল।

ফিলিস্তিনি চিকিৎসক হুসেইন আল-হালাবি জানান, “ইসরায়েলি যুদ্ধবিমান আসমা স্কুলকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। আহত বিপুল সংখ্যক মানুষকে আল-আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আটকা পড়ে রয়েছেন আরও বেশ কয়েকজন আহত। এই স্কুলটি জাবালিয়া এবং গাজা শহরের পশ্চিম এলাকা থেকে বাস্তুচ্যুত লোকেদের আশ্রয়স্থল ছিল।”

গত চার সপ্তাহ ধরে উত্তর গাজায় ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল। কিছু মেডিকেল সূত্র আল জাজিরাকে বলেছে, এই সময়ে অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা