সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ইরানের ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।

শনিবার (২৬ অক্টোবর) ভোরের এই হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের প্রায় ২০টি স্থাপনায় হামলা চালায়। এগুলোর মধ্যে ইলাম, খুজেস্তান ও তেহরানের সামরিক ঘাঁটিগুলো উল্লেখযোগ্য। ইরানি সামরিক বাহিনী হামলাটি সামরিক স্থাপনায় চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে এতে সীমিত পরিমাণ ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র জানান, ওয়াশিংটন ইসরায়েলের এই হামলার ব্যাপারে অবগত ছিল, তবে এতে নিজেরা অংশ নেয়নি। এটিকে ইসরায়েলের ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। পেন্টাগনও ইসরায়েলের নিরাপত্তা এবং আত্মরক্ষার অধিকারের প্রতি তাদের ‘অটল প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছে।

এদিকে ইসরায়েলের এই আক্রমণের নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, সৌদি আরব এবং ওমান। সৌদি আরব বলেছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অঞ্চলে ধারাবাহিক উত্তেজনার বিরোধিতা করে রিয়াদ। অঞ্চলটির মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে এমন সংঘাতও চায় না সৌদি আরব। সব পক্ষকে সর্বোচ্চ সংযম ও উত্তেজনা কমানোরও আহ্বান জানিয়েছে ম্যধপ্রাচ্যের দেশটি।

ইসরায়েলি হামলার পর সংক্ষিপ্ত সময়ের জন্য প্লেন চলাচল স্থগিত করেছিল ইরান। পরবর্তীতে সব ফ্লাইট ফের চালু করেছে তারা।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা