সংগৃহীত
আন্তর্জাতিক

ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা 

আন্তর্জাতিক ডেস্ক

ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল সাত দশমিক ছয়। জোরালো এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে। রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সাত দশমিক ছয় মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবিয়ান সাগরে কেঁপে উঠেছে বলে মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে। ভূমিকম্পটি কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (ছয় দশমিক ২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না, তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা।

প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র বলেছে, কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের ৬২০ মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে ‘বিপজ্জনক সুনামি ঢেউ’ শুরু হয়েছিল।

ক্যারিবিয়ান সাগরে অবশ্য শক্তিশালী কোনো ভূমিকম্পের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সময় রাত সোয়া ২টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।

তারও আগে ২০১৮ সালের জানুয়ারি মাসে ক্যারিবীয় সাগরে রিখটার স্কেলের সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেসময় পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

আফগানদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বা...

‘বছরে ৩০০০ কোটি টাকা কর দেয় বিসিসিআই’

জাতীয় ক্রীড়া আইন মেনে চলার বিষয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল ভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা