বিনোদন

কে এই দক্ষিণের ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

ঐশ্বরিয়া রাই কিংবা ঐশ্বরিয়া রাজেশ নন; তিনি ঐশ্বরিয়া লক্ষ্মী। কয়েক বছর ধরে বিভিন্ন দক্ষিণি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সবশেষ গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মণিরত্নমের ‘থাগ লাইফ’ ছবিতেও দেখা গেছে তাঁকে।

২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঐশ্বরিয়া লক্ষ্মী। পরে ২০১৭ সালে প্রস্তাব পেয়ে করে ফেলেন ‘নাজানডুকালুড নাটিল ওরিদাভেলা’। তবে ঐশ্বরিয়ার ক্যারিয়ার বদলে দেয় একই বছরে মুক্তি পাওয়া প্রখ্যাত মালয়ালম পরিচালক আশিক আবুর ‘মায়ানদী’। জঁ-লুক গদারের ‘ব্রেথলেস’-এর প্রেরণায় নির্মিত রোমান্টিক থ্রিলারটির বিভিন্ন সংলাপ হয়ে ওঠে কেরালার তরুণদের নিত্যদিনের চর্চার বিষয়।

এরপরের বছরই ফাহাদ ফাসিলের সঙ্গে ‘ভারাথান’-এও দুর্দান্ত অভিনয় করেন। টানা সাফল্যে নিজের ইন্ডাস্ট্রির বাইরে থেকেও কাজের প্রস্তাব পান। ২০১৯ সালে তামিল ছবিতে অভিষেক, ২০২২ সালে প্রথম তেলেগু ছবিতে। এর মধ্যে গত বছর সরাসরি ওটিটিতে মুক্তি পায় ‘কানাকানি’। এই থ্রিলারের জন্য দশম সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে জেতেন সেরা মালয়ালম অভিনেত্রীর পুরস্কার।

‘মায়ানদী’র জন্যও আগে একবার এই পুরস্কার জিতেছিলেন। ঐশ্বরিয়া লক্ষ্মী এখন ভারতের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। মণিরত্নমের সঙ্গে কাজ করে তাঁর ক্যারিয়ারের গতিপথ বদলে গেছে। নির্মাতার ‘পোন্নিইন সেলভান’-এর দুই কিস্তির পর থাগ লাইফ–এও আছেন তিনি।

এই ছবি প্রসঙ্গে ঐশ্বরিয়া সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেন, ‘“পুনগুজালি” চরিত্রটি আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সত্যি বলতে, আমি এতটা আশা করিনি। চরিত্রটিকে যাঁরা উজাড় করে ভালোবাসা দিয়েছেন, তাঁদের প্রত্যেককে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, চরিত্রটা আমার সামনে অনেক সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে।’

মণিরত্নমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘ছবিটি মুক্তির আগে আমি মণি স্যারকে আমার চরিত্র নিয়ে প্রশ্ন করি। তিনি বলেছিলেন, “তুমি কিছু করেছ, আমি কিছু করেছি। বাকিটা মুক্তির পর বোঝা যাবে।” আসলে এই ছবিতে আমার চরিত্রটা অন্য সবার চেয়ে অন্য রকম ছিল বলেই আরও বেশি করে সবার নজরে পড়েছিলাম।’

‘থাগ লাইফ’-এ আবার মণিরত্নমের সঙ্গে কাজ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘এত দ্রুত আবার যে তাঁর সঙ্গে কাজের সুযোগ পাব, ভাবিনি। তাঁর মতো নির্মাতার সঙ্গে কাজ করতে যেকোনো অভিনেত্রী মুখিয়ে থাকবেন।’ ক্যারিয়ারের সমানের দিনগুলোয় আরও বেশি নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চান তিনি। ‘থাগ লাইফ’-এ ঐশ্বরিয়ার সঙ্গে আছেন কমল হাসান ও তৃষ্ণা কৃষ্ণান। মুক্তির ৪ দিনে ৩৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন সরকারের শপথ কে পড়াবেন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে । দু...

নৌকার ঘাঁটি গোপালগঞ্জের ৩ আসনেই ধানের শীষের জয়

দীর্ঘ তিন দশক পর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় এবারের...

পটুয়াখালী-৪ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপির মোশাররফ

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বেসরকারি ফলাফলে উল্লেখযোগ্য ভোটের ব্যবধ...

নোয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলু বিজয়ী

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার...

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় যুবক গুরুতর আহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. কাজেম আলী খান (৩৫) নামে এক...

এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গড়ার প্রত...

আজ সুন্দরবন দিবস

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রাণস্পন্দন হিসেবে খ্যাত সুন্দরবন। বিশ্বের সবচেয়ে...

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব  

নতুন মন্ত্রিসভার শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা