বিনোদন

বলিউডে অভিষেক করতে যাচ্ছেন আমির খানের মা

বিনোদন ডেস্ক

'সিতারে জামিন পার' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন প্রখ্যাত তারকা আমির খানের মা জিনাত। ৯০ বছর বয়সী জিনাতের পাশাপাশি আমির খানের বোন অভিনেত্রী নিখাতও থাকবেন এই সিনেমায়।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি মুম্বাইতে এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন আমির খান।

এই সিনেমায় অভিনয় করার পরিকল্পনা ছিল না তার মায়ের, জানান আমির। জিনাত সাধারণত আমির খানের সঙ্গে কোনো সিনেমার সেটে যান না। তবে 'সিতারে জামিন পার' সিনেমার শুটিং চলাকালে একদিন তিনি আমির খানের সঙ্গে সেটে আসেন। সেটে সেদিন একটি বিয়ের গানের শুটিং চলছিল।

শুটিং চলাকালে সিনেমার ডিরেক্টর আমির খানকে বলেন তার মা গান চলাকালীন একজন অতিথি হিসেবে সিনেমার অংশ হতে পারেন। প্রথমে রাজি না হলেও পরে আমির খান তার মাকে এ বিষয়ে বলেন এবং জিনাত রাজি হয়ে যান। সিনেমার ওই গানটি চলাকালে পর্দায় দেখা যাবে আমির খানের মাকে।

সিনেমার কয়েকটি দৃশ্যে আমির খানের বোন নিখাত খানকেও দেখা যাবে। সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। ছবিটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা