সংগৃহীত
বাণিজ্য

কলাগাছের সুতা থেকে তৈরি পণ্য যাচ্ছে বিদেশে 

পিরোজপুর প্রতিনিধি

কলাগাছ থেকে তৈরি হচ্ছে সুতা। আর তা দিয়ে বানানো হচ্ছে কার্পেট, চাদর ও আরো কত কিছু! যে গাছ এতদিন কেবল ফল দেওয়ার পর ফেলে দেওয়া হতো, সেটিই এখন রপ্তানিযোগ্য পণ্যের আধার।

একসময় কলার কাঁদি তুলে নিলে কলাগাছ ফেলে দেওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু এখন সেই গাছই এখন হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। আর এতে স্থানীয় শত শত পরিবার পেয়েছে জীবিকার নতুন দিগন্ত।

আর এমন উদ্যোগের নেপথ্যে কাজ করছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জনার্ধন দেবনাথ। তিনি বলেন, এ কাজ করে অনেকে এখন স্বাবলম্বী। এ কাজে প্রায় ২০০ লোক জড়িত আছে। জনার্দ্ধন দেবনাথের আশা, এই শিল্প একদিন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রক্রিয়াটি সহজ কিন্তু পরিশ্রমসাধ্য। প্রথমে কলাগাছ কেটে তিন থেকে পাঁচ ফুট লম্বা টুকরো করা হয়। এরপর দুই দিকের অংশ কেটে ফেলে খোলস ছাড়ানো হয়। সেই খোলস ভালোভাবে ধুয়ে রোদে শুকানো হলে তা হয়ে ওঠে সোনালি রঙের সুতা। স্থানীয় নারী উদ্যোক্তারা এই কাঁচামাল প্রস্তুত করেন, শুকিয়ে নির্দিষ্ট স্থানে জমা দেন, যেখানে প্রতি কেজি সুতার জন্য তারা পান ৭০ টাকা। তারপর সেই আঁশ পাঠানো হয় রংপুরের কারখানায়, যেখানে তৈরি হয় কারপেট, পাপস ও চাদরসহ নানা পণ্য।

একটি কলাগাছ থেকে আকারভেদে দুই থেকে তিন কেজি সুতা তৈরির কাঁচামাল পাওয়া যায়। বিদেশে এই সুতা দিয়ে তৈরি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে উৎপাদনও বাড়ছে।

এই উদ্যোগ শুধু নতুন শিল্প গড়ে তুলছে না, কর্মসংস্থানও সৃষ্টি করছে। নেছারাবাদ ও সদর উপজেলার কলাখালীতে প্রায় দুই শতাধিক পরিবার এই কাজে যুক্ত হয়েছে।

কৃষকরাও লাভবান হচ্ছেন। তারা এখন কলা সংগ্রহের পর গাছ ফেলে না দিয়ে তা বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন। কৃষি বিভাগও পরামর্শ দিচ্ছে, যাতে সবাই এই সুযোগ কাজে লাগায়।

পিরোজপুর উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ বলেন, কলাগাছ থেকে সুতা উৎপাদনের কাজে যারা জড়িত তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে, সঠিকভাবে এই কাজ করতে পারলে মাসে তাদের ১৫ থেকে ২০ হাজার টাকা বাড়তি আয়ের সুযোগ রয়েছে এখান থেকে। এখন পর্যন্ত প্রায় ২০০ লোক এ কাজের সঙ্গে জড়িত। অন্যরা যদি এ কাজের মাধ্যমে বাড়তি আয়ের কথা জানতে পারে তাহলে তারাও সম্পৃক্ত হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা