চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ছবি: সংগৃহীত
সারাদেশ

এবার ট্রেনভাড়া বাড়ল: চট্টগ্রাম থেকে কোথায় কত টাকা

চট্টগ্রাম ব্যুরো:

পূর্বাঞ্চলের রুটে ভাড়া সমন্বয় করে কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে ট্রেনভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলের বিভিন্ন ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলে অভিন্ন পয়েন্ট চার্জ আরোপ করায় দূরত্ব পুনর্নির্ধারণ হয়েছে। এর ফলে বিভিন্ন রুটে যাত্রীপ্রতি ভাড়া কিছুটা বাড়ছে।

ঢাকা–চট্টগ্রাম (বিরতিযুক্ত আন্তঃনগর)

দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে ৩৮১ কিলোমিটার করা হয়েছে।
শোভন চেয়ারে ভাড়া ৪০৫ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকা হয়েছে।
প্রথম সিট ৬২১ থেকে ৬৮৫ টাকা, এসি চেয়ার ৭৭৭ থেকে ৮৫৭ টাকা, এসি সিট ৯৩২ থেকে ১ হাজার ৩০ টাকা এবং এসি বার্থ ১ হাজার ৪৪৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা–চট্টগ্রাম (ননস্টপ)

ননস্টপ ট্রেন (৭০১/৭০২, ৭৮৭/৭৮৮)–এ শোভন চেয়ারে ভাড়া ৪৫০ থেকে ৪৯৫ টাকা হয়েছে।
এসি চেয়ার ৮৫৫ থেকে ৯৪৩ টাকা এবং এসি সিট ১ হাজার ২৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ১৩৩ টাকা হয়েছে।

কক্সবাজার–ঢাকা (ননস্টপ)

ননস্টপ ট্রেন (৮১৩/৮১৪, ৮১৫/৮১৬)–এ দূরত্ব ৫৩৫ থেকে ৫৮৩ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ থেকে বেড়ে ৭৫৪ টাকা হয়েছে।
এসি চেয়ার ১ হাজার ৩২৫ থেকে ১ হাজার ৪৪৩ টাকা, এসি সিট ১ হাজার ৫৯০ থেকে ১ হাজার ৭২৮ টাকা এবং এসি বার্থ ২ হাজার ৪৩০ থেকে বেড়ে ২ হাজার ৬৪৪ টাকা করা হয়েছে।

ঢাকা–সিলেট (বিরতিযুক্ত আন্তঃনগর)

এই রুটে দূরত্ব ৩১৯ থেকে ৩৫০ কিলোমিটার করা হয়েছে।
শোভন চেয়ারের ভাড়া ৩৭৫ থেকে ৪১০ টাকা হয়েছে।
প্রথম সিট ৫৭৫ থেকে ৬৩৩ টাকা, এসি চেয়ার ৭১৯ থেকে ৭৮৮ টাকা, এসি সিট ৮৬৩ থেকে ৯৪৩ টাকা এবং এসি বার্থ ১ হাজার ৩৩৮ থেকে বেড়ে ১ হাজার ৪৬৫ টাকা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানায়, পশ্চিমাঞ্চলে পয়েন্ট চার্জ আরোপ করে ভাড়া সমন্বয় আগেই করা হয়েছিল। পূর্বাঞ্চলেও একই ব্যবস্থা কার্যকর হলে দেশের দুই অঞ্চলের ভাড়ায় সামঞ্জস্য প্রতিষ্ঠিত হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা