সংগৃহিত
বিনোদন
বাবা হতে পারিনি তো কী হয়েছে

আমার স্ত্রী আদর্শ জীবনসঙ্গী

বিনোদন ডেস্ক: শুভাশিস মুখার্জি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা। কমেডিয়ান হিসেবে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয় জিতেছেন তিনি। তবে বাস্তব জীবনে রঙিন দুনিয়ার এই মানুষটার মনেই রয়েছে একরাশ বিষণ্নতা।

২৫ মার্চের দোলের দিন আজ। এই দিনটার জন্যই যেন চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন শুভাশিস মুখোপাধ্যায়। কারণ তার স্ত্রী নাট্য় ব্যক্তিত্ব ঈশিতা।

৩৮ বছর আগের ১৯৯৬ সালে ভালোবেসে ঈশিতাকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। আলাপ, প্রেম, বিয়ে, সবমিলিয়ে প্রায় ৪ দশকের সম্পর্ক তাদের। সম্প্রতি বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রশংসার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন শুভাশিস।

ঈশিতার সঙ্গে অভিনেতার আলাপ হয়েছিল নাটক করতে গিয়ে। বহু বছর বিয়ে হয়েছে তাদের। তবে তাতে প্রেম এখনও বিন্দুমাত্র কমেনি। বসন্ত উৎসবে শান্তিনিকেতন যাওয়া নিয়ে শুভাশিস বাবু বলেন, ‘আমি একা আসিনি, তিনি থাকতে একা আসব কেন!তাঁকে ছাড়া কি চলা যায়?’

তবে এত সুন্দর একটা সম্পর্কে অল্প হলেও যেন রয়ে গিয়েছে বিষণ্ণতা। শুভশিস-ঈশিতা নিঃসন্তান। শুভাশিস মুখার্জি বলেন, আমি সন্তানের বাবা হতে পারিনি তো কী হয়েছে! এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। দিব্যি আছি আমি আর আমার স্ত্রী।

দোল উপলক্ষ্য়ে ঈশিতার সঙ্গে প্রেমের স্মৃতি ভাগ করে নিলেন শুভাশিস মুখোপাধ্যায়। স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ শুভাশিস মুখোপাধ্যায় বলেন, ‘ওর মতো মেয়ে হয় না। আমি ভাগ্যবান।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেল পাবেন ডিআরইউ সদস্যরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দ...

প্রথম কর্মদিবসে ৯ টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী, করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর অফিস শুরু হয়েছে আজ থেকে। প্রথম কর্মদিবসে প্রধানমন্...

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার...

তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে? —প্রশ্ন জ্বালানি মন্ত্রীর

দেশের পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত ও সরবরাহ আছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি...

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার কর...

একান্ত সচিব পেলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো শফিকুর...

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি নড়বড়ে, চাপের মুখে বাংলাদেশসহ যেসব দেশ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দ...

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব...

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বা...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও সংকট মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপন্থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা