বাণিজ্য

আবারো বাড়লো আয়কর রিটার্ন জমার সময়

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। এ নিয়ে তৃতীয় দফায় রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করা হলো। এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৃথক আদেশে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছে। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

পৃথক নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ। এর আগে, গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড।

বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন।

মূলত জুলাই-আগস্টের ছাত্র–জনতার আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে। প্রতিবছরই নির্দিষ্ট সময়ের পর রিটার্ন জমার সময় বাড়িয়ে থাকে এনবিআর।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

অ্যাডহক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল কাজল 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে চেয়ারম্যান করে এক বছরে...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের গৃহীত কর্মসূচ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে যা ঘটে

টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকা সুস্থ জীবনযাপনের প্রবণতা হিসেবে আবির্ভূত হয়েছে। ব...

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি ড. ইলিয়াস মোল্লা

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় উপজেলার যোগিবরাট ভেণ্নাতলা বাজার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা