ফাইল ছবি
শিক্ষা

আবারও শুরু হতে পারে ‘বৃত্তি পরীক্ষা’

নিজস্ব প্রতিবেদক

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিকের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসছে। এখন থেকে চার স্তরের মূল্যায়নের পাশাপাশি নতুন করে শুরু হবে বৃত্তি পরীক্ষা।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দীর্ঘ দেড় যুগ পর ২০২৫ সাল থেকে পৃথকভাবে আয়োজন করা হবে বৃত্তি পরীক্ষার। সর্বশেষ ২০০৮ সালে পঞ্চম শ্রেণীতে পৃথক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এরপর ২০০৯ সাল থেকে শুরু হয় অভিন্ন পদ্ধতিতে প্রাথমিকের সমাপনী পরীক্ষা।

তখন থেকে সমাপনী পরীক্ষায় ফলাফলের বিবেচনায় সর্বোচ্চ সীমায় নম্বর পাওয়া শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচিত করা হতো। কিন্তু ২০১৯ সালের পর ২০২০ সালে করোনার কারণে প্রাথমিকের সমাপনী পরীক্ষাও বাতিল হয়ে যায়।

সূত্র আরও জানায়, যেহেতু প্রাথমিক স্তরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কারিকুলামে তেমন কোনো পরিবর্তন আসছে না তাই শুধুমাত্র চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কারিকুলামে প্রয়োজনীয় সংস্কার বা সংশোধনের পরই এই বৃত্তি পরীক্ষা চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের কারিকুলামে এ বিষয়ে এরই মধ্যে বেশ কিছু সংস্কার বা পরিমার্জনের কাজও শেষ করা হয়েছে। তাই চেষ্টা করা হচ্ছে আগামী বছর থেকেই প্রাথমিকে পৃথকভাবে বৃত্তি পরীক্ষার আয়োজনের।

এদিকে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে চার স্তরে। চলতি বছর প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়।

তবে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম বাতিল করে দেওয়া হয়। এ অবস্থায় চলতি বছর থেকেই শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষাও হবে।

ফলাফলে থাকবে চারটি স্তর। এর মধ্যে ৩৯ নম্বর পর্যন্ত ‘সহায়তা প্রয়োজন’ স্তর ৪০ থেকে ৫৯ পর্যন্ত সন্তোষজনক; ৬০ থেকে ৭৯ পর্যন্ত উত্তম এবং ৮০ থেকে ১০০ নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর।

এ বিষয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, আমরা প্রাথমিকের সিলেবাস পরিমার্জনের কাজ করছি। চলতি বছরে কিছু পরিমার্জন হয়েছে। বাকি কাজ আগামী বছরে হবে। তবে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যতটুকু পরিমার্জন হয়েছে তার ভিত্তিতেই ২০২৫ সাল থেকেই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার আয়োজন করতে পারব।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা