ছবি: সংগৃহীত
শিক্ষা
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

সাত কলেজকে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠানিক আওতাধীন সাত কলেজকে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, সেই সমন্বিত প্রাতিষ্ঠানিকের কী নাম দেওয়া যায়, সেটা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা সেটি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীরা চাইলেও সেটি পর্যবেক্ষণ করতে পারবে।

উপদেষ্টা আরও বলেন, সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিল একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে অর্ন্তভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার, পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। এতে শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে। এর থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে এই সরকার কাজ করে যাচ্ছে। যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠানের প্রধানদের জানানোর জন্য বলা হয়েছে। পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে কাজ করবো। পড়াশোনার যাতে ব্যাঘাত না হয় সেজন্য আমি আহ্বান করবো শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। তাদের সব সমস্যার সমাধান করা হবে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা