ছবি: সংগৃহীত
শিক্ষা
তিতুমীর কলেজ

আজ দাবি না মানলে কাল ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’

নিজস্ব প্রতিবেদক

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আজও মহাখালীতে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

কমিশন গঠনের দাবি আজকের মধ্যে মেনে না নিলে আগামীকাল বুধবার রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে। যাকে তারা বলছেন ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করে এ ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন, আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

ব্রিফিং শেষে শিক্ষার্থীরা ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ’, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান’, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি'’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি দিয়ে এদিন রাত সাড়ে ৯টার দিকে সড়ক ছাড়েন। এই কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না।

রাজধানীর মহাখালী এলাকায় সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবারও সড়ক অবরোধ করেন তারা। রাত সাড়ে নয়টার দিকে অবরোধ শেষ করে তারা ঘোষণা দেন, মঙ্গলবার আলোচনায় বসার কথা রয়েছে। ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত এদিন সকাল থেকে কলেজ শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা