জাতীয়

আদালতে কাঁদলেন কামাল মজুমদার

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট ঢাকার মিরপুরে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলার শুনানির এক পর্যায়ে কাঁদলেন এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালত শুনানি নিয়ে মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে।

মামলায় বলা হয়, গত ৫ আগস্ট মিরপুর মডেল থানার সামনে আন্দোলন করছিল ছাত্র-জনতা। সেখান দিয়ে যাওয়ার পথে আসামিদের গুলিতে আহত হন মহিউদ্দিন। চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যান তিনি।

এ ঘটনায় তার মামাতো ভাই গত ১২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলাটি করেন।

মহিউদ্দিন হত্যা মামলার শুনানিতে কামাল আহমেদ মজুমদার আদালতের কাছে অনুমতি নিয়ে কিছু বলতে চান। আদালত তাকে সেই অনুমতি দেয়।

এসময় তিনি দাবি করেন, মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি-নির্যাতন করা হচ্ছে। সব সময় আন্দোলনকারীদের পক্ষে বলেছেন। শেখ হাসিনাকে বারবার দাবি মেনে নিতে বলায় গণভবনে যাওয়া নিষিদ্ধ ছিল।

কামাল মজুমদার বলেন, ‘এভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন করা হচ্ছে। এই সরকারকে উদ্দেশ করে বলতে চাই, দেশে আইনের শাসন থাকলে এমনটা হতো না। মামলা করছে, বাদীর খবর নেই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে।

পরিবারের সদস্যদেরও নির্যাতন করছে। তারা বাড়িতে থাকতে পারছে না। জায়গা-জমি দখল করে নিচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা।’

এ সময় হাত উচিয়ে আদালতকে হাতকড়া দেখিয়ে তিনি বলেন, ‘এটাই কি একজন বীর মুক্তিযোদ্ধার অলংকার। এজন্যই কি দেশ স্বাধীন করেছিলাম।’ এ সময় কান্না করে দেন প্রায় ৭৫ বছর বয়সি এই রাজনীতিক।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অন্যায়ের প্রতিবাদ করেছেন বলেও এসময় দাবি করেন দলটির মনোনয়নে কয়েকবার নির্বাচিত এই সংসদ সদস্য।

কামাল মজুমদার আদালতকে বলেন, ‘আমি কোনও অন্যায়, দুর্নীতি করিনি। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এর বিচার চাই। আদালতের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা রয়েছে। যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা, জানাল ইসি

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে অনুমোদন

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচাম...

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি

শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫৮০ ভর্তি, মৃত্যু ৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

সবুজ ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চলের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা