সংগৃহীত
জাতীয়

ঢাকায় নামতে না পেরে ৬ ফ্লাইট গেল সিলেট-কলকাতায়

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে রবিবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ছয়টি ফ্লাইট। এসব ফ্লাইট পরে সিলেট ও কলকাতার বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

কুয়াশা কেটে যাওয়ার পর থেকে অবশ্য এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম। তিনি জানিয়েছেন, কুয়াশার কারণে ১৬টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে দেরি হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ভিড়ের সৃষ্টি হয়েছে।

গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ছয়টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

কামরুল ইমলাম জানান, পরে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে। পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে রবিবার মধ্যরাতে ফ্লাইট চলাচল বাধাগ্রস্ত হয়। এ সময় অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

মোহাম্মদ কামরুল ইমলাম বলেন, ১৬টি ফ্লাইটের মধ্যে নয়টি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড্ডয়ন করেছে। আর সাতটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা