বিনোদন

আগস্টে কলকাতায় নূরুজ্জামানের ‘মাস্তুল’

বিনোদন প্রতিবেদক

ভারতের ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় নির্বাচিত হয়েছে ঢাকার সিনেমা ‘মাস্তুল’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

আগামী ১৫ থেকে ২১ আগস্ট কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দনে উৎসবের চতুর্থ আসর বসছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

উৎসবটি আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) ইস্টার্ন রিজিয়ন, যা ১৯৫৯ সালে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এশিয়া-প্যাসিফিক সেকশনের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বছরের উৎসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এর আগের ‘মাস্তুল’ ছবিটি রাশিয়ার মস্কো ও চেবক্সারির উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে।

ভাসমান জীবনের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে রয়েছে টঙঘর টকিজ।

শুধু কলকাতা কিংবা কাজান নয়, আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠেয় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’। এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা।

সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানাননির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। ছবিটি দেশে মুক্তির বিষয়ে নির্মাতা বলেন, ‘স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেওয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই: অ্যাটর্নি জেনারেল

বর্তমানে বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ বা বল প্রয়োগ নেই বলে জানিয়েছেন...

কতখানি মুক্ত বাজারের পথে কিউবা?

মুক্ত বাজারের পথে হাঁটছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপ...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা