ছবি: সংগৃহীত- প্রতীকী ছবি
সারাদেশ

আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ১৮

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় গভীর রাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে এসআই আবু সাঈদ রানা মাথা ও হাতে গুরুতর জখম হন।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে এসআই আবু সাঈদ রানা মাথা ও হাতে গুরুতর জখম হন। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, রাতের ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ধাওয়া দিয়ে এসআই রানাকে কুপিয়ে পালিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গভীর রাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ যায়। সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে এক এসআই গুরুতর আহত হয়েছেন এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা