সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যা : প্রিজনভ্যানে মামলার আসামির ‘ধূমপান’

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামি মিজান ওরফে কেটু মিজান প্রিজনভ্যানের ভেতরে থাকা অবস্থায় ধূমপান করছিলেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে চলছে সমালোচনা।

শনিবার (৯ আগস্ট) বিকালে ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কেটু মিজান প্রিজনভ্যানের গেটে দাঁড়িয়ে ধূমপান করছেন। তার পাশেই আরেক আসামি তাকিয়ে রয়েছেন।

পুলিশ জানায়, তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে শনিবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কার্যালয় থেকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।

শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সেখান থেকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়ার পথে কেটু মিজান ধূমপান করছিলেন।

বাকি ছয় আসামি হলেন- কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, আল আমিন, স্বাধীন, মো. শাহজালাল, মো. ফয়সাল হাসান, সুমন ওরফে সাব্বির।

স্থানীয় সংবাদকর্মী রেজাউল করিম পুলিশের প্রিজনভ্যানে কেটু মিজানের হাতে সিগারেটের ছবি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘পুলিশের প্রিজনভ্যানের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার প্রধান আসামি কেটু মিজান নেশাদ্রব্য পাইলো কীভাবে?

নিলয় আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘প্রিজনভ্যানের মধ্যেও রাজকীয় হালে আছে। মনে হচ্ছে এসব খুন ২/১ টা তার কাছে কিছুই না।’

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম বলেন, ‘এরকম একটা ছবি আমার চোখেও পড়েছে। তবে আমাদের কার্যালয় থেকে বা আদালত থেকে ফেরার পথে হতে পারে। মনে হয় না আমাদের এখান থেকে নেওয়ার পথে ঘটেছে। আদালত থেকে ফেরার পথে মনে হচ্ছে। কেউ কেউ হয়তো সিগারেট দিয়েছে আদালতের চত্বরে। এটা তদন্ত করা প্রয়োজন। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’

গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড় ভাই সেলিম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা