ছবি: সংগৃহীত
টেকলাইফ

এআইয়ের যুগে সাংবাদিকতা : প্রভাব ও চ্যালেঞ্জ নিয়ে বিআইজেএফের কর্মশালা

আমার বাঙলা ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আজ আর ভবিষ্যতের গল্প নয়, এটি বর্তমানের বাস্তবতা। কনটেন্ট তৈরি থেকে তথ্য যাচাই, ডেটা বিশ্লেষণ ও নিউজরুম অটোমেশন— সবখানেই এআই সাংবাদিকদের সহায়ক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ শক্তিশালী প্রযুক্তিকে কীভাবে দায়িত্বশীল ও কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা জানার জন্য বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) শনিবার রাজধানীর ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে কর্মশালার আয়োজন করে।

“এআই ইন জার্নালিজম : ইমপ্যাক্ট, চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড” শিরোনামে কর্মশালায় সংগঠনের সদস্যরা অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী।

তিনি বলেন, “এআই কোনো জাদুর চেরাগ নয়। আলাদিনের চেরাগের মতো, যত ভালোভাবে ব্যবহার করবেন, তত ভালো ফল পাবেন। এক টুল দিয়ে সব কাজ নয়, প্রয়োজনভেদে সঠিক টুল ব্যবহার করতে হবে। বিশ্বের বড় সংবাদমাধ্যম ইতোমধ্যে এআইকে নিউজরুমের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। বাংলাদেশের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির সময় এখনই, না হলে আমরা পিছিয়ে পড়ব।”

কর্মশালায় ব্যবহারিক দিক উপস্থাপন করেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ। তিনি দেখান কীভাবে পিন পয়েন্ট এআই ও নোটবুক এলএম ব্যবহার করে দ্রুত, মানসম্মত ও নির্ভরযোগ্য প্রতিবেদন তৈরি করা যায়।

তিনি উল্লেখ করেন, “এআই সহায়ক, প্রতিস্থাপক নয়। এটি কখনোই তথ্য যাচাইয়ের দায়িত্ব নিতে পারবে না। ভুল ওয়েবসাইট বা পুরোনো তথ্য থেকেও এটি উত্তর দিতে পারে। সুতরাং সাংবাদিকের মূল দায়িত্ব সর্বদা যাচাই রাখা।”

কর্মশালার সঞ্চালনা করেন বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম। স্বাগত বক্তব্যে সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন বলেন, “আগে ফটোশপ এসেছিল, এখন এআই। প্রযুক্তি বদলেছে, আমাদেরও বদলাতে হবে।”

সাধারণ সম্পাদক সাব্বিন হাসান যোগ করেন, “সময় ও দক্ষতা বৃদ্ধির তাগিদে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

কর্মশালা শেষে প্রশিক্ষক ড. সাইফুল আলম চৌধুরী, বিআইজেএফ নির্বাহী কমিটির সদস্যরা এবং বিসিএস মহাসচিব মো. মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান ও ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আবু চৌধুরী তুহিন অংশগ্রহণকারীর হাতে সনদ প্রদান করেন।

বিসিএস মহাসচিব মো. মনিরুল ইসলাম বলেন, “হার্ডওয়্যার বাজারে নকল ও রিফার্বিশড গ্যাজেটের ছড়াছড়ি দেখা যাচ্ছে। আইসিটি সাংবাদিকদের এ বিষয়ে দৃষ্টি রাখা প্রয়োজন। আগামী ২৯–৩১ জানুয়ারি ‘বিসিএস ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’ আয়োজন করা হচ্ছে, যা চার বছরের বিরতির পর অনুষ্ঠিত হবে।”

কর্মশালা বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহযোগিতায় এবং প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এই কর্মশালা সাংবাদিকদের এআই প্রযুক্তি ব্যবহার ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জনগণে...

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকা...

নজরুল বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টকে কল করায় শিক্ষার্থীর সিট বাতিলের হুমকি

অফিস সময়ের বাইরে আমাকে ফোন করা যাবে না।” অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতা...

দক্ষিণ লেবাননেও ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিম...

ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণ

ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তি...

আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়েছে বলে স্বীকার করেছেন...

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকা...

ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণ

ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তি...

প্রশাসনে ১৩ জন সচিবের পদ খালি

প্রশাসনে ১৩ জন সচিবের পদ খালি রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর...

আদি রূপে ফিরবে জিরানি-মান্ডা খাল, শুরু হবে সৌন্দর্য বর্ধনের কাজ

রাজধানীর জিরানি ও মান্ডা খালকে আদি রূপে ফিরিয়ে এনে সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা