ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

আমার বাঙলা ডেস্ক

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা প্রায় আট মিনিটের একটি ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

সেই ভিডিওর বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্প ইরানে মার্কিন হামলার সংবাদ নিশ্চিত করছেন। প্রায় ৮ মিনিটের সেই ভিডিওতে তিনি ইরান হামলায় যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার কথাও জানিয়েছেন।

ভিডিওতে ট্রাম্প বলেন, ‘ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে।’ এসময় ইরানের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আত্মসমর্পণ করুন। নইলে মৃত্যু নিশ্চিত।’

ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সিএনএন জানায়, ভিডিওতে ট্রাম্প বলেছেন ইরানের ভেতরে সামরিক অভিযান চালানো হলে আমেরিকানদের প্রাণহানি হতে পারে।

ট্রাম্প বলেন, ‘ইরানের শাসকরা মানুষ মারার চেষ্টা করবে। সাহসী আমেরিকান বীরদের হতাহতের আশঙ্কা আছে—যুদ্ধে সাধারণত যা হয়। কিন্তু আমরা এখন তেমনটি হতে দিচ্ছি না। ভবিষ্যতের কথা বলছি। এটি একটি মহৎ অভিযান।’

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে’ বলেও জানান তিনি।

সিএনএন আরও জানায়, ট্রাম্প বর্তমানে ফ্লোরিডার পাম বিচে তার ব্যক্তিগত ক্লাব মার-এ-লাগোয় সাপ্তাহিক অবকাশে আছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সোমবার খুলছে অফিস, আদালত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার খুলছে সরকারি-বেসরকার...

পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ...

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে বেকারি!

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্প্রতি পোস্ট ডেলিভারি...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক 

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাসেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শ...

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা