ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

আমার বাঙলা ডেস্ক

ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে কাতারের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাতার এয়ারওয়েজ তাদের সকল ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বিমান চলাচল বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করায় এবং কাতারের আকাশসীমা বন্ধ থাকায় তারা সাময়িকভাবে সকল ফ্লাইট অপারেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আকাশপথের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে, টার্কিশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের ১০টি দেশে তাদের সব ধরণের ফ্লাইট বাতিল করেছে। দেশগুলো হলো কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডান।

আজ শনিবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল। দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানও পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা