ছবি: সংগৃহীত
খেলা

আয়ারল্যান্ডকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাঘীনিরা

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের নারীরা। বুধবার (২৭ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ৫০ ওভার ব্যাট করে ৪ ইউকেট হারিয়ে বাংলাদেশ করে ২৫২ রান। যা বাংলাদেশের একদিনের ম্যাচে রেকর্ড সংগ্রহ।

গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুরশিদা খাতুনের অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে ওয়ানডেতে ২৫০ রান করেছিল বাংলাদেশ নারী দল। সেটিই ছিল এতদিন টাইগ্রেসদের সর্বেোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ৭ উইকেটে ২৩৪ রান, ২০২২ বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে। ২৭ নভেম্বর সব ছাড়িয়ে ২৫২ রানের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো বাংলাদেশের মেয়েরা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ওপেনিং জুটিতে তারা দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৯ রান। ৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে তাদের জুটি। তবে অন্য প্রান্তে হাফ-সেঞ্চুরি তুলে নেন ফারজানা। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এদিকে ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন শারমিন সুপ্তা। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হতে পারতেন তিনি। তবে শেষ পর্যন্ত ৯৬ রান করে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শারমিন।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ ট...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

চট্টগ্রামে মাদক ও ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভি...

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার (১৬ ডিসেম্...

মহান বিজয় দিবসে বান্দরবান পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা