ছবি: সংগৃহীত
সারাদেশ
উদ্বেগে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা

টানা ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন

চট্টগ্রাম ব্যুরো:

পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে টানা নয় মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (৩১ জানুয়ারি) চলতি পর্যটন মৌসুমের শেষ দিন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, শনিবারই শেষবারের মতো সেন্টমার্টিনগামী জাহাজগুলো পর্যটকদের নিয়ে দ্বীপে যাবে। রোববার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলের অনুমতি থাকবে না। ভবিষ্যতে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করলে সে অনুযায়ী নতুন নির্দেশনা জারি করা হবে।

সরকারি নির্দেশনায় সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • সৈকতে রাতের বেলায় আলোকসজ্জা বন্ধ রাখা

  • উচ্চ শব্দ ও বারবিকিউ পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ

  • কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও বিক্রি নিষিদ্ধ

  • সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক ও ঝিনুকসহ কোনো প্রাণীর ক্ষতি করা যাবে না

  • সৈকতে মোটরচালিত যান চলাচল নিষিদ্ধ

  • পলিথিনসহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন ও ব্যবহার নিষিদ্ধ

পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার জন্যও প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

পর্যটন কার্যক্রম দীর্ঘদিনের জন্য বন্ধ থাকায় দ্বীপের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন,
“মৌসুমের সময়সীমা হঠাৎ কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী লোকসানে পড়েছেন। অনেকে বিনিয়োগের টাকাও তুলতে পারেননি। পর্যটন বন্ধ থাকলে আগামী কয়েক মাস দ্বীপের মানুষের কষ্ট চরমে পৌঁছাবে।”

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন,
“দ্বীপের অধিকাংশ মানুষ পর্যটননির্ভর। হঠাৎ করে দীর্ঘ বিরতির ফলে স্থানীয়দের জীবন-জীবিকা মারাত্মক সংকটে পড়বে। সময়সীমা কিছুটা বাড়ানো গেলে মানুষের জন্য টিকে থাকা সহজ হতো।”

পরিবেশ রক্ষার উদ্যোগকে স্বাগত জানালেও স্থানীয়দের দাবি, জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি দ্বীপবাসীর জীবন-জীবিকার দিকটিও বিবেচনায় নেওয়া জরুরি। পর্যটন ব্যবস্থাপনায় পরিকল্পিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশ ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা