ফাইল ছবি
খেলা

টি-টেন লিগে সাকিবের দলে ফিক্সিংয়ের সন্দেহ

ক্রীড়া ডেস্ক

আবুধাবিতে চলামান টি-টেন লিগ নিয়ে যেন অভিযোগের শেষ নেই। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটিতে শোনা গেল ফিক্সিংয়ের অভিযোগ। সেই তালিকা রয়েছেন টুর্নামেন্টের বাংলা টাইগার্স দলের একজন। এই দলে আছেন সাকিব আল হাসান।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের পেসার হজরত বিলালের একটি নো-বলকে ঘিরে আবুধাবি টি-টেন লিগে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই সেটিকে স্পট ফিক্সিং বলে সন্দেহ করেন। আর এবার দিল্লি বুলস ও বাংলা টাইগার্স ম্যাচে ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা ৩ বলে ৩০ রান দেন। আর তার এমন অস্বাভাবিক বোলিং নিয়েই ওঠেছে প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ফিক্সিংয়ের গুঞ্জন।

আগে ব্যাটিং করা দিল্লি বুলসের বিপক্ষে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন শানাকা। প্রথম বলে নিখিল চৌধুরী মারেন চার। পরের দুটি শানাকা করেন নো বল। সেই দুই বলেই চার মারেন নিখিল। পরের বলে অর্থাৎ ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারিতেও চার মারেন ভারতের ব্যাটসম্যান। ওভারের তৃতীয় বলে ভারতের এই ব্যাটসম্যান মারেন ছক্কা। পরের দুটি বলও নো করেন শানাকা, যার শেষ বলটিতে হয়েছে চার। সব মিলিয়ে এভাবে ৩ বলে ৩০ রান দেন লঙ্কান অলরাউন্ডার। পুরো ওভারে দেন ৩৩ রান।

এর আগে, আবুধাবি টি–টেন লিগের স্যাম্প আর্মি–নিউইয়র্ক স্ট্রাইকার্স ম্যাচে দেখা যায় এমন অস্বাভাবিক ঘটনার। স্যাম্প আর্মির ১৩৬ রান তাড়া করতে ব্যাটিংয়ে তখন স্ট্রাইকার্স। ইনিংসের চতুর্থ ওভারে চতুর্থ বলে পাকিস্তান ব্যাটসম্যান আসিফ আলীর বিপক্ষে এক ফুটেরও বেশি পা বাইরে রেখে বল করেন বিলাল। আসিফ অবশ্য বড় কোনো শট খেলতে পারেননি, নেন এক রান। বিলালের ‘নো’ ডেলিভারিটি এতটাই অস্বাভাবিক ছিল যে মাঠে ফিল্ডিং করতে থাকা সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি হেসে দেন।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা