ফাইল ছবি
খেলা

ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের পর থেকে ছন্দে নেই ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসেও সবচেয়ে বাজে সময় পার করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দলে পরিবর্তনের হওয়া লেগে থাকলেও ছন্দ ফিরতে পারছে না সেলেসাওরা। এমন খারাপ সময়ে দলের হাল ধরার কথা জানিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকারের মতে, দলে একটা বড় পরিবর্তনের বিকল্প নেই। আর সেটা করতে নিতে চান বড় দায়িত্বও। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান তিনি। সম্প্রতি ফেনোমেনোস ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে রোনালদো বলেন, গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি। এতে পরিবর্তন আসেনি। আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি, আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার। আমি (সভাপতি পদে) প্রার্থী নই, সামনে কোনো নির্বাচন নেই। এটা শুধুই আমার ইচ্ছা।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পরবর্তী নির্বাচন ২০২৬ সালের মার্চের জন্য নির্ধারিত হয়েছে। তার আগে রোনালদোর এমন মন্তব্য বলে দেয়, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, যদি সিবিএফের সভাপতি হন রোনালদো, তাহলে তার প্রথম কাজ হবে কোচ বদল করা। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা, যিনি ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ, তাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের আপ্রাণ চেষ্টা চালাবেন রোনালদো।

এদিকে চলতি মাসের দুটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ব্রাজিল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ ১-১ গোলের ড্র করার পর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষেও ১-১ ব্যবধানে ড্র করেছে। টানা দুই ড্রয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন থেকে পাঁচে নেমে এসেছে দারিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৮।

বিশ্বকাছে বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে, ইকুয়েডর ও বলিভিয়া। আর এই ছয় ম্যাচের ৪টিতে জয় পেতে হবে সেলেসাওদের। এতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৭। এর আগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২৭ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা