সংগৃহীত
খেলা

মিয়ামির দায়িত্বে মেসির সাবেক সতীর্থ মাশচেরানো

ক্রীড়া ডেস্ক

টাটা মার্টিনোর পদত্যাগের পরই গুঞ্জন উঠেছিল মেসিদের পরের কোচ হতে যাচ্ছেন সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাশচেরানো। গুঞ্জন সত্য হলো। মিয়ামির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মেসির সাবেক সতীর্থ মাশচেরানো।

মিয়ামি মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতি দিয়ে মাশচেরানোর কোচ হওয়ার খবরটি নিশ্চিত করে। এই আর্জেন্টাইনকে তিন বছরের জন্য মিয়ামির দায়িত্ব দেওয়া হয়েছে।

কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে মিয়ামির দায়িত্ব থেকে সরে দাঁড়ান টাটা মার্টিনো। এখন মাশচেরানো তারই স্থলাভিষিক্ত হলেন। ক্লাব থেকে ওয়ার্ক পারমিট পেলেই কাজ শুরু করবেন আর্জেন্টিনার এই সাবেক ডিফেন্ডার।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে মেসির সতীর্থ ছিলেন মাশচেরানো। বার্সেলোনার হয়ে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন তিনি। এ ছাড়া ওয়েস্ট হ্যাম, লিভারপুল, রিভার প্লেট এবং করিন্থিনিয়ান্সের হয়েও খেলেছেন মাশচেরানো।

২০২২ সালে কোচিং ক্যারিয়ারের শুরু মাশচেরানোর। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ ও ২৩-এর দায়িত্ব পালনের পর এবার প্রথম কোনো ক্লাব ফুটবলের দায়িত্ব নিলেন তিনি। ৫০ ম্যাচে কোচিং করিয়ে ২৮ জয়, ১০ ড্র আর ১২ হারের স্বাদ পেয়েছেন তিনি।

এদিকে নতুন দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত মাশচেরানো। তিনি বলেন, ইন্টার মিয়ামির মতো ক্লাবকে নেতৃত্ব দিতে পারা আমার জন্য সম্মানের এবং এই সুযোগ আমি সফলভাবে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব। এই ক্লাবকে নতুন উচ্চতায় তুলে ধরতে এবং এর সমর্থকদের আরো অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যে আমি ইন্টারের সকলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

মীনা দিবসে কতটা এগিয়ে আমাদের মীনারা?

‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’, জনপ্রিয় এই কার্টুন গানের সঙ্গে পর...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রামীণ ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫১তম বিশেষ বিসিএসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা