ফাইল ফটো
খেলা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নয় নম্বরে নামল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাজে খবর পেল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আট থেকে নয় নম্বরে নেমে গেল বাংলাদেশ।

সোমবার (১১ নভেম্বর) আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধপতন হল একধাপ। সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে গেল আফগানরা।

বাংলাদেশ ওয়ানডেটাই সবচেয়ে ভালো খেলে— কিছুদিন আগেও এই কথাটি মেনে নিতেন সবাই। বাংলাদেশের ক্রিকেটে গর্ব করার মতো অর্জনগুলো তো ৫০ ওভারের ক্রিকেটেই পাওয়া। সেই অবস্থা বোধ হয় পাল্টাতে শুরু করল। বাংলাদেশ যে এখন এই সংস্করণেও ভালো করছে না। যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তানের কাছে সিরিজ হার।

সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিল বাংলাদেশের, আফগানদের ছিল ৮৫। আফগানিস্তান অবশ্য তিন সিরিজ ধরেই দারুণ খেলছে। শারজায় তারা একে একে হারালো আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে।

এক সময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরেও উঠেছিল বাংলাদেশ। লম্বা সময় ধরে ছিল সাত নম্বরে। গত কয়েক বছরে আটের নিচে নামতে হয়নি তাদের।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে আছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা