ছবি: সংগৃহীত
খেলা
সিরিজ নির্ধারণী ম্যাচ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

শারজায় আজ সিরিজের শেষ ওডিআইতে আফগানিস্তানের মুখোমুখী হয়েছে বাংলাদেশ। ইতমধ্যে সিরিজটি ১-১ এ সমতায় রয়েছে। সোমবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টিম টাইগার্স। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এর আগে প্রথম দুই ম্যাচে যে দল আগে ব্যাট করেছে, তারাই সহজ জয় পেয়েছিল।

কুঁচকির ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে বাংলাদেশের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন তিনি।

সিরিজ জয়ের লক্ষ্যে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। শান্তর জায়গায় দলে ফিরেছেন জাকির হাসান। এ ছাড়া পেসার তাসকিন আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে আরেক পেসার নাহিদ রানার। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে আফগানিস্তান। এ নিয়ে পুরো সিরিজেই একই দল নিয়ে খেলছে হাশমতউল্লাহরা।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা