ছবি: সংগৃহীত
খেলা

সিরিজ জিততে আফগানিস্তানকে করতে হবে ২৪৫ রান

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ বাঁচানো ম্যাচে আফগানিস্তানকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজ সোমবার বিকেল ৪টায় শারজায় টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। দলীয় ১শ রানের আগেই ৪উইকেট হারায় টিম টাইগার্স।

এরপর দলের হাল ধরেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। মেহেদী করেন ৬৬ রান। আর অন্যদিকে একটুর জন্য শতক মিস করে ৯৮ রানে অপরাজিত থাকেন রিয়াদ। বাংলাদেশ দলের হয়ে আর কোনো ব্যাটার অবদান রাখার মতো রান করতে পারেননি।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন আজমতুল্লাহ ওমারজায়ি। সিরিজটি এখন ১-১ এ সমতায় রয়েছে। দুদলের জন্যই সিরিজে জেতার জন্য আজকের ম্যাচ জেতা খুব জরুরি।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা