সংগৃহিত
খেলা

চিলিকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: চিলির গোলপোস্টে একের পর এক আক্রমণ, শুধু প্রথমার্ধেই গোলের জন্য আর্জেন্টিনা শট নিয়েছে ১৩টি। তব্ওু দেখা নেই গোলের। গোলের সুযোগ নষ্ট করেছে লিওনেল মেসিও। অবশেষে ৮৮ মিনিটে জাল খুজে পেল আর্জেন্টিনা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এভাবে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত গোল এনে দিয়েছেন লাওতারো মার্তিনেজ। আর এই গোলে চিলির বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

চিলি ৭১ মিনিট পর্যন্ত শটই নিতে পারেনি! ৭২ মিনিটে চিলির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো এচেভেরিয়ার নেওয়া প্রথম শটেই গোল হতে পারত। পাল্টা আক্রমণ থেকে বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল পেয়ে তাঁর নেওয়া শট ডাইভ দিয়ে ঠেকান মার্তিনেজ। তিন মিনিট পর বক্সের মাথা থেকে আবারও এচেভেরিয়ার শট এবং এবারও ত্রাতা সেই মার্তিনেজ!

আর্জেন্টিনা ম্যাচের ৭২ মিনিটের মধ্যে নিয়েছে ১৭টি শট। তবু গোল আসছিল না। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে বক্সের ভেতর জটলা থেকে পাওয়া বল জালে পাঠান মার্তিনেজ। মেসির নেওয়া কর্নারে জটলার ভেতর থেকে বল পেয়ে যান বাঁ দিকে একটু ফাঁকায় দাঁড়ানো মার্তিনেজ। ডান পায়ের শটে বল জালে জড়াতে তাঁর কোনো অসুবিধাই হয়নি। ম্যাচে এটি আর্জেন্টিনার ২১তম শট!

আর্জেন্টিনার হয়ে নিজের সর্বশেষ পাঁচ ম্যাচেই গোল পেলেন মার্তিনেজ। তার আগে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ভুগেছেন গোলখরায়। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আনহেল দি মারিয়ার পাস থেকে অবশ্য অবিশ্বাস্যভাবে একটি গোলের সুযোগ নষ্ট করেছেন মার্তিনেজ। ডান প্রান্তের ফাঁকা জায়গা দিয়ে বল নিয়ে টান দেওয়া দি মারিয়া বক্সে ঢুকে ক্রস বাড়ালেও ব্রাভোকে ফাঁকি দিতে পারেননি মার্তিনেজ।

মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজার দর্শকের সামনে প্রথমার্ধে ফিনিশিংয়ের সমস্যায় ভুগেছে আর্জেন্টিনা। চিলির বর্ষীয়ান গোলকিপার ক্লদিও ব্রাভোও দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। ২২ মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের শট রুখে দেন ৪১ বছর বয়সী ব্রাভো। বিরতির পরও নাহুয়েল মলিনা ও নিকো গঞ্জালেসের দুটি শট সেভ করেছেন তিনি।

কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলকিপার ব্রাভো এই ম্যাচে মোট ৮টি সেভ করেন। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের ৪৬ বছর পূর্তির দিনে চিলির বিপক্ষে প্রতিশোধও নেওয়া হলো তাদের। নিউ জার্সির এই মাঠেই ২০১৬ কোপা আমেরিকা ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই হারের পর আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন মেসি।

তবে সাত সপ্তাহ পরই সিদ্ধান্ত পাল্টে ফিরেছিলেন জাতীয় দলে। বাকিটা সবার জানা। ‘এ’ গ্রুপে নিজেদের দুটি ম্যাচই জিতে মোট ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে স্কালোনির দল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা