সংগৃহিত
খেলা

লিটনের এই হাসি বড্ড বেমানান

ক্রীড়া ডেস্ক: সেরা আটে খেলতে নেমে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। প্রথমে অস্ট্রেলিয়া ও পরে ভারতের বিপক্ষে পরাজয় দেখেন নাজমুল হোসেন শান্তরা। ব্যাটিং ব্যর্থতার চূড়ান্ত সীমায় অবস্থান করে গত মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচেও প্রেক্ষাপট তেমন বদলায়নি। সহজ লক্ষ্যও পার করতে পারেনি শান্ত বাহিনী।

তবে এই ম্যাচে ব্যতিক্রম ছিলেন লিটন দাস। ৪৯ বলে ৫৪ রানের স্বস্তির এক ইনিংস খেলেছেন তিনি। শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। দীর্ঘদিন পরে রানে ফিরতে পেরে বেজায় খুশি থাকতে দেখা গেছে লিটনকে। তবে দলের জন্য তার এই রান কতটা কাজে দিয়েছে? বাংলাদেশ হেরেছে ৮ রানে। সেমিফাইনালে যাওয়ার সমীকরণ ছিল ১২.১ ওভারে ১১৬ রান তোলা। পরে কমে সেটি ১১৪ তে দাঁড়ায়।

এই সমীকরণ তো মেলাতেই পারেননি লিটন, উলটো ৮ রানে হেরে বসেছেন। জয় তুলে নেওয়ার জন্য খেলেননি। যদি তিনি খেলতেন তাহলে ৪৯ বলে রান ৫৪ হওয়ার কথা ছিল না। আর ৮ রানে হারের বিষয়টিও আসত না। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকেছেন। বুক ভরে নিঃশ্বাস নিয়েছেন।

তবে আফসোসে ভাসিয়েছেন পুরো দেশকে। চলতি বছরে এটিই লিটনের প্রথম ফিফটি। কিন্তু সেটিতে নিজে তৃপ্তির ঢেকুর তুললেও দলের জন্য সফলতা তুলে আনতে পারেননি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় খেলা শুরু হলে দেশের ক্রিকেট সমর্থকরা চোখ রেখেছিলেন টিভি কিংবা মোবাইলের পর্দায়।

আফগান বাহিনী নির্ধারিত ২০ ওভারে ১১৫ রান তুললে ভক্তরা আশায় বুক বাঁধেন। টি-টোয়েন্টি ১২.১ ওভারে এই লক্ষ্য ভেদ করা কঠিন কিছু না। বাংলাদেশের সামনে হারানোর কোনো ভয় ছিল না। তাতে ভয়ডরহীন ক্রিকেট খেলে এই লক্ষ্য তাড়াই ছিল একমাত্র উদ্দেশ্য।

কিন্তু লিটনদের দেখে অন্যরকম কিছু মনে হয়। তারা ১২.১ ওভারে নয়, ২০ ওভারে খেলা শেষ করার কিংবা জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে আগাতে থাকেন। বিষয়টি নিয়ে ভক্তরা সামাজিকমাধ্যমে তোলপাড় অবস্থা করে তোলেন। ম্যাচের মাঝে বেশ কয়েক বার বৃষ্টি বাগড়া বাধিয়েছে।

এর মধ্যে ১১.৪ ওভারে বন্ধ হয় খেলা। সে সময়ে সেমি নিশ্চিতের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩ বলে ৩৩ রান। যা রীতিমতো অসম্ভব বিষয়। অর্থাৎ কোটি কোটি ভক্তের আশা ভেঙে চৌচির অবস্থা। ঠিক তখন লিটন হাসি ও মজায় ব্যস্ত হলেন আফগান ক্রিকেটারদের সঙ্গে। এই ম্যাচ ঘিরে আফগানিস্তানের কোচ জনাথন ট্রট, বোলিং কোচ ডোয়াইন ব্রাভো যেভাবে নিবেদন দেখিয়েছেন, সেটি ক্রিকেটে বিস্ময়কর।

ফুটবলে সাধারণত এমনটা দেখা গেলেও ক্রিকেটে সচরাচর কোচদের এমন নিবেদন দেখা যায় না। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে কেবল শান্ত হয়ে বসে থাকাকে গুরুত্ব দিয়েছেন সেখানে শিষ্যদের কিছু ভুল কিংবা ব্যর্থতায় মাথা চেরার মতো অবস্থা করেছেন প্রতিপক্ষের কোচরা।

শুধু কোচ নয়, আফগান ওপেনার ও উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ কংক্রিটে নিজের মাথা ঠুকেছেন। জয় তুলে নেওয়ার পরে তো কান্না ছাড়া সেই আনন্দ প্রকাশের ভাষা কেউ খুঁজে পাননি।

এমন আনন্দে অঝোরে কেঁদেছেন সকলে। সেই জায়গাতে লিটনের মুখের ঐ হাসি বড্ড বেমানান লেগেছে ভক্তদের কাছে। কেবল লিটন নয়, নাফিস ইকবালের পাশে বসে সাকিব আল হাসানের পা দোলানো আর মুচকি হাসিও পুড়িয়েছে ভক্তদের। সবমিলিয়ে ম্যাচ হারার পাশাপাশি আফগানদের নিবেদনের কাছেও হেরেছে বাংলাদেশ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা