সংগৃহিত
খেলা

সাজেদুর বাংলাদেশের নতুন আয়রনম্যান

ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মতো পূর্ণ দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করলেন বাংলাদেশের ক্রীড়াবিদ মো. সাজেদুর রহমান। বাংলাদেশ পেল নতুন আরেকজন আয়রনম্যান। সম্প্রতি জার্মানির হামবুর্গে আয়রনম্যান ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে আয়রনম্যানের নির্ধারিত দূরত্ব অতিক্রম করেন।

সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে যে খেলা, সেটির নাম ট্রায়াথলন। এক দিনে কঠিনতম ট্রায়াথলন হিসেবে ধরা হয় আয়রনম্যান আয়োজনকে। পূর্ণ দূরত্বের আয়রনম্যান ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ হামবুর্গে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে সাজেদুর সময় নিয়েছেন ১৩ ঘণ্টা ৪৬ মিনিট ৩৭ সেকেন্ড। তিনি ৩৫ থেকে ৩৯ বছর বয়স গ্রুপে অংশ নেন। আয়রনম্যান ট্র্যাকার অ্যাপ ও ওয়েবসাইটের তথ্যমতে, মোট ২ হাজার ৩২৭ প্রতিযোগীর মধ্যে সাজেদুরের অবস্থান ২ হাজার ১৫৩তম।

আয়রনম্যান ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে আরও এক বাংলাদেশি মাহবুবুর রহমান ৩০ থেকে ৩৪ বছর বয়স গ্রুপে অংশ নিয়েছিলেন। সাঁতার ও সাইক্লিং শেষ করার পর দৌড়ের সময় তীব্র ঠান্ডায় আক্রান্ত হয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। জার্মানি থেকে মুঠোফোনে মাহবুবুর রহমান সোমবার বলেন, ‘গত রোববার হামবুর্গে হঠাৎ তাপমাত্রা অনেক কমে যায়। সাঁতার ও সাইক্লিং শেষ করার পর দৌড় শুরু করি। ১০ কিলোমিটার পার হওয়ার পরই ঠান্ডায় আক্রান্ত (হাইপোথার্মিয়া) হই। ২১ কিলোমিটার দৌড়ানোর পর আমার শরীর আর পারছিল না।’

এরপর স্বেচ্ছাসেবকেরা তাঁকে অ্যাম্বুলেন্সে নিয়ে চিকিৎসা দেন। মাহবুবুর রহমান বর্তমানে সুস্থ আছেন। গত রোববার সফল হতে না পারলেও বাংলাদেশি ট্রায়াথলেট মাহবুবুর রহমান ২০১৯ সালে মালয়েশিয়ায় পূর্ণ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করেছেন। এ ছাড়া চারটি অর্ধদূরত্বের আয়রনম্যান আসরেও তিনি সফল হয়েছেন। পেশায় ওয়েব ডেভেলপার মাহবুবুর রহমান জার্মানির বার্লিনে থাকেন। মো. সাজেদুর রহমান পেশাগত-জীবনে বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম পরিচালক।

এবারই প্রথম তিনি আয়রনম্যান সম্পন্ন করলেন। এর আগে ২০২২ সালে ফ্রাঙ্কফুর্ট আয়রনম্যানে অংশ নিয়েছিলেন, তবে সেবার সফল হতে পারেননি। হামবুর্গ থেকে গত রোববার সোমবার মুঠোফোনে সাজেদুর রহমান বলেন, ‘তাপমাত্রা কম থাকায় পানি খুব ঠান্ডা ছিল। এজন্য সাঁতরাতে বেশ কষ্ট হয়েছে। ৬ ঘণ্টা ৮ মিনিটে ১৮০ কিলোমিটার সাইক্লিং করে, দৌড় সম্পন্ন করেছি একটু ধীরগতিতে।

প্রথম থেকেই আমার লক্ষ্য ছিল পূর্ণ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করা। প্রথমবার পারিনি, এবার পেরেছি।’ আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বিভিন্ন দেশের নিয়মিতভাবে আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩ আয়োজন করে থাকে।

এসব আয়োজনের পর প্রতিবছর আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয়ে থাকে। বিভিন্ন আয়রনম্যান আয়োজনে ফলাফলের ভিত্তিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে হয় ট্রায়াথলেটদের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

আজ রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা...

লাফিয়ে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি...

নোয়াখালীতে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক

নোয়াখালীর চাটখিলে কিশোর অটোরিকশাচালক মো. মাসুম ওরফে বাবু (১৪) হত্যাকাণ্ডের ঘট...

লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলি...

সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) সকাল ১১ট...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ‘মব কালচার’ প্রবণ...

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি মারা গেছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছি। তার ম...

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৭ পরিবার

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭ জন নারী ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন সমা...

মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়...

যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেল্লাল হোসেন মিশরীকে হত্যার মূল আসামি আরমানক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা