সংগৃহিত
খেলা

বাংলাদেশকে হারিয়ে সেমি নিশ্চিত করতে চায় আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক: হারলে বিদায়। সামনে প্রতিপক্ষ টানা ৮ জয়ে ছুটতে থাকা অস্ট্রেলিয়া। ম্যাচের আগে সব দিক থেকেই পিছিয়ে সবশেষ দুই ম্যাচ হারা আফগানিস্তান। কিন্তু এদিন ভিন্ন ভাবনাই হয়তো ছিল তাদের।

সম্মিলিত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা জাগিয়েছে আরও সামনে এগোনোর সম্ভাবনা। টুর্নামেন্টে টিকে থাকা নিশ্চিতের পর এবার অধিনায়ক রাশিদ খান দেখছেন সেমি-ফাইনালে খেলার স্বপ্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয়ের পর তেমন কঠিন নয় আফগানিস্তানের সেরা চারে ওঠার সমীকরণ।

বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিতলে অন্য কোনো ম্যাচে না তাকিয়েই সেমি-ফাইনালে উঠে যেতে পারে রাশিদ, গুলবাদিন নাইবদের দল। তাই শেষ ম্যাচটিকে বড় ম্যাচ আখ্যা দিলেন রাশিদ। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রোববার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান হেরে গেলে সুপার এইটের প্রথম গ্রুপের শেষ ম্যাচটি হয়ে যেত নিয়মরক্ষার। এখন সেটিই রূপ নিয়েছে অলিখিত কোয়ার্টার-ফাইনালে।

আফগানিস্তান তো বটেই, অঙ্কের মারপ্যাঁচে টিকে আছে বাংলাদেশের সম্ভাবনাও। গ্রুপ ‘১’-তে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে সবাই। দুই জয়ে সবচেয়ে নিরাপদ অবস্থানে ভারত। একটি করে ম্যাচ জিতেছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। শ্রেয়তর নেট রান রেটে পয়েন্ট টেবিলের দুইয়ে ২০২১ সালের চ্যাম্পিয়নরা। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় সোমবার রাতে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ওই ম্যাচের ফলাফলের ওপর পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ ও আফগানিস্তানের সমীকরণ।

তাই স্পষ্ট চিত্র মাথায় নিয়েই পরদিন ভোরে খেলতে নামতে পারবে আফগানিস্তান। সেই সমীকরণ মেলাতে পারলে ইতিহাসে প্রথমবার সেমি-ফাইনালে উঠে যাবে তারা। অনেক দিন মনে রাখার মতো জয়ের পর এই কথা ভালোভাবেই জানেন রাশিদও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাই নিজেদের সম্ভাবনার কথা জোর দিয়েই বললেন আফগান অধিনায়ক। “(অস্ট্রেলিয়ার বিপক্ষে) এই জয় আমাদের দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বব্যাপী যেখানেই আফগানরা আছে তাদের জন্যও গুরুত্বপূর্ণ। তারা খুব করে এমন একটি জয় চাইছিল। আমি নিশ্চিত এই জয়ে তারা গর্বিত এবং খেলা উপভোগ করেছে। আমাদের জন্য এটি মাত্র শুরু। পরেরটি বড় ম্যাচ।

আমাদের সেমিতে ওঠার পূর্ণ সুযোগ আছে।” রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ১১৮ রানের উদ্বোধনী জুটিতে দেড়শ ছুঁইছুঁই পুঁজি পায় আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টের উইকেটের আচরণ মাথায় রেখে ইনিংসের বিরতিতেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন রাশিদরা। পরে নতুন বলে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেন নাভিন-উল-হাক।

আর একাদশ ওভারে অষ্টম বোলার হিসেবে আক্রমণে এসে আফগানদের স্বপ্নের জয় এনে দেন নাইব। অসম বাউন্স ও মন্থর উইকেটে গতির বৈচিত্র কাজে লাগিয়ে টানা ৪ ওভারের স্পেলে নাইব নেন ৪ উইকেট। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। এত বড় অর্জনের দিন ম্যাচের সেরা হতে পারায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ৩৩ বছর বয়সী পেস অলরাউন্ডার। তবে এখনই সামনের ম্যাচ নিয়ে ভাবতে চান না তিনি।

এই জয়ের আনন্দ শেষ করে বাংলাদেশ ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজানোর কথা বলেন নাইব। “টুর্নামেন্টের শুরু থেকেই আমরা একটি একটি করে ম্যাচের দিকে মনোযোগ দিয়েছি। আমাদের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভালো দল। আমরা বিশ্রাম নিয়ে তারপর এই ব্যাপারে চিন্তা করতে পারি।”

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা