সংগৃহিত
খেলা

রোনালদোকে পেছনে ফেলে এশিয়া সেরা সন

ক্রীড়া ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০২৩ সালটা দারুণ কেটেছে। কাতার বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর সৌদি প্রো লিগের দল আল নাসরে যোগ দিয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন। ক্লাবের পারফরম্যান্স ধরে রেখেছিলেন জাতীয় দলেও। বছরে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন তিনি। অবশ্য গোলের বন্যা বইয়ে দিলেও ফিফা বর্ষসেরার লড়াইয়ে সেরার দৌড়ে ছিলেন না সিআরসেভেন। এবার এশিয়ার সেরা ফুটবলার হওয়াও হলো না পর্তুগিজ সুপারস্টারের।

আল নাসর তারকাকে পেছনে ফেলে এশিয়া সেরার পুরস্কার জিতেছেন সন হিয়ুং-মিন। এ নিয়ে টানা সপ্তম এবং সবমিলিয়ে নবমবারের মতো এশিয়া সেরা নির্বাচিত হলেন টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। এ তালিকায় সেরা দুইয়েও জায়গা হয়নি রোনালদোর।

রোনালদোর মতোই ৭ নম্বর জার্সি গায়ে ক্লাব ও জাতীয় দলে খেলেন সন হিয়ুং-মিন। অনেকেই রোনালদোর সঙ্গে নাম মিলিয়ে তাকে ডাকে ‘সনালদো’। এবার সেই রোনালদোকেই পেছনে ফেলেছেন কোরিয়ান তারকা। সেরা ফুটবলার হওয়ার পথে সন পেয়েছেন ২২.৯ শতাংশ ভোট। পেছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখে খেলা স্বদেশী ডিফেন্ডার কিম মিন-জেই (১৯.৫৪ শতাংশ) এবং আল নাসরে খেলা পর্তুগিজ মহাতারকা রোনালদোকে (১৭.০৬ শতাংশ)।

হ্যারি কেনের বিদায়ের পর টটেনহ্যাম হটস্পারের অধিনায়কত্ব সন হিউং-মিনের কাঁধে গেছে। ক্লাবটির প্রথম এশীয় অধিনায়ক তিনিই। অন্যদিকে, নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলেরও। যদিও ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে এখনও কোনো শিরোপা জেতা হয়নি সনের। তবে এই মৌসুমে শিরোপা জয়কে পাখির চোখ করেছেন তিনি। এই মুহূর্তে জাতীয় দলের হয়ে এএফসি এশিয়ান কাপে খেলছেন সন। প্রথম ম্যাচে বাহরাইনকে হারিয়ে শুরুটাও হয়েছে দারুণ।

গত বছর ৫৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলতি বছরে আরও বেশি গোল করতে চান। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর কাছাকাছি ছিলেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন ও পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। দুজনই করেন ৫২টি করে গোল। ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড করেছেন ৫০ গোল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা