সংগৃহিত
খেলা

শুক্রবার বিপিএল শুরু

ক্রীড়া ডেস্ক: ১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দশম আসরে বিপিএল খেলবে সাত দল। উদ্বোধনী দিন হবে বিপিএলের দুই ম্যাচ। প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টা ৩০ মিনিটে। আর দ্বিতীয় ম্যাচ হবে ৭টা ৩০ মিনিটে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিন প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

প্রথম ধাপে ১৯ জানুয়ারি খেলা শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দলগুলো উড়াল দেবে সিলেটে। চায়ের নগরীতে খেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিন বিরতি দিয়ে মাঝখানে ম্যাচ হবে ১২টি।

সিলেট পর্ব শেষে বিপিএল আবার গড়াবে রাজধানীতে। ১০ ফেব্রুয়ারি ঢাকা পর্ব শেষে এবার খেলা হবে চট্টগ্রামে, সাগরিকার পাড়ে। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে হবে ১২ ম্যাচ। এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় হবে বাকি ম্যাচগুলো।

ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৪৩ দিনে খেলা হবে ৪৬ ম্যাচ।

নতুন দল দুর্দান্ত ঢাকাসহ এবারের আসরে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা