ছবি: সংগৃহীত
খেলা

ভারতকে হারিয়ে গ্রামের বাড়িতে জাতীয় দলের ফুটবলার শমিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান, দেশের গর্ব ও জাতীয় দলের ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম নিজ পৈতৃক বাড়ি শহরতলীর উত্তরসুর গ্রামে আসায় পুরো এলাকায় ছড়িয়ে আনন্দের বন্যা।

বুধবার (১৯শে নভেম্বর) দুপুর ১২ টার দিকে তিনি বাড়িতে পৌঁছালে তাকে এক নজর দেখতে উৎসুক জনতা ছুটে যায় তার বাড়িতে।

গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে শমিতকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং এলাকার ফুটবলপ্রেমীরা। মুহূর্তেই চারপাশে তৈরী হয় এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ।

বাংলাদেশি বংশোদ্ভূত এই কানাডিয়ান ফুটবলার জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের বিপক্ষে জয়ের জন্য মাঠে সর্বোচ্চটা উজাড় করে দেবেন। প্রতিশ্রুতি রাখতে তিনি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন, প্রতিপক্ষের উপর চাপ তৈরী করে হলুদ কার্ডও আদায় করেন। জয়ের জন্য মাঠে তার অদম্য চেষ্টা ফুটবলপ্রেমীদের মন জয় করেছে।

জানা যায়, ২৭ বছর বয়সি শমিত সোম একজন বাংলাদেশী বংশোদ্ভূত পেশাদার কানাডিয়ান ফুটবলার, তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি-তে মিডফিল্ডার হিসেবে খেলেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক হয়।

এদিকে নিজ ভূমিতে ফিরে শমিতের প্রতি ভালোবাসা ও উচ্ছ্বাস প্রমাণ করে শ্রীমঙ্গলের তার এই কৃতি সন্তানকে নিয়ে গর্বিত সর্বস্থরের জনগণ।

তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে শমিত সোম বলেন, দেশের বিভিন্ন জায়গায় অনেক ভালো খেলোয়াড় আছেন। একসময় তাঁরা বয়সে বড় হয়ে যাবেন, তখন তাঁরাই জাতীয় দলে সুযোগ পাবেন। তরুণ খেলোয়াড়দের এখন থেকেই মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়া দরকার।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশে...

স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণকে মানসম্মত স্বাস্থ্যস...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

মদনে অগ্নিকান্ডে গবাদিপশু ও মালামাল পুড়ে ছাই

নেএকোনার মদন উপজেলার ফতেপুর ( তুলাপাড়া) গ্রামে মঙ্গলবার রাতে এক আকস্মিক অগ্নি...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

হাম আতঙ্কে তিন প্রাণহানি, ২৪ ঘণ্টায় পরিস্থিতির অবনতি

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা