খেলা

‘দুই বছরের জন্য বিরাট কোহলি সিডনি সিক্সার্সের’!

ক্রীড়া ডেস্ক

মঙ্গলবার (১ এপ্রিল) দিনের শুরুটাই হলো বড় এক চমক দিয়ে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল বিরাট কোহলি বুঝি অবশেষে বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন। সেখানকার দল সিডনি সিক্সার্স তো ঘোষণাই দিয়ে বসেছিল!

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্স সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানায়, কোহলি দুই মৌসুমের জন্য তাদের দলে যোগ দিয়েছেন। পোস্টে লেখা ছিল, ‘কিং কোহলি! বিরাট কোহলি অফিসিয়ালি সিক্সার্সের খেলোয়াড় আগামী দুই মৌসুমের জন্য।’

সিক্সার্সের পোস্টে কোহলির একটি গ্রাফিক ছিল, যেখানে ইংরেজিতে লেখা ছিল ‘স্বাগতম বিরাট কোহলি’। নিচে লেখা ছিল ‘বিরাট কোহলি দুই মৌসুমের জন্য যোগ দিয়েছেন’।

তবে বিষয়টা যে সত্যি নয়, তা পরিষ্কার হয়ে গেল তারিখের দিকে তাকাতেই। আজ ১ এপ্রিল। এই দিনে ভুয়া খবর দিয়ে এপ্রিল ফুল বানানোর চল আছে গোটা দুনিয়াজুড়ে। অস্ট্রেলিয়ায় সময়টা আগেই চলে এসেছে।

ইস্টার্ন ডে-লাইট টাইম গ্রিনউইচ মান সময়ের চেয়ে ১১ ঘণ্টা এগিয়ে থাকায় তারা পোস্টটা করেছে আগেই। উপমহাদেশের অনেক ভক্ত তাই সকালে ঘুম থেকে উঠে খবরটি দেখে সত্যি ভেবেছিলেন। অনেকেই প্রথমে বিশ্বাস করলেও পরে বুঝতে পারেন এটি একটি মজা।

একজন ভক্ত মন্তব্য করেন, ‘ভালো কৌতুক ছিল। প্রথম দিকে সত্যিই বিশ্বাস করে ফেলেছিলাম।’

আরেকজন বলেন, ‘আমি ভিন্ন টাইমজোনে একদিন পিছিয়ে আছি, তাই বিশ্বাস করাটা কিছুটা স্বাভাবিক।’

তবে বাস্তবে কোহলি সিক্সার্সের দলে যোগ দিচ্ছেন না। বর্তমান নিয়ম অনুযায়ী, চাইলেও তিনি অস্ট্রেলিয়ার লিগে খেলতে পারবেন না।

ভারতীয় ক্রিকেট বোর্ড সক্রিয় পুরুষ ক্রিকেটারদের আইপিএল ও ঘরোয়া ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিদেশি লিগে খেলার অনুমতি দেয় না। এটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের জন্য প্রযোজ্য। তবে নারীদের জন্য এই নিয়ম নেই।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা