সংগৃহীত
খেলা

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন যে তথ্য দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ

ক্রীড়া ডেস্ক

ডিয়েগো মারাডোনার মৃতদেহের অবস্থা দেখে মনে হয় তিনি 'যন্ত্রণা' ভোগ করে মারা গেছেন। তার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সাতজন চিকিৎসকের বিচার চলাকালীন বৃহস্পতিবার (২৭ মার্চ) ময়নাতদন্তে অংশ নেওয়া একজন বিশেষজ্ঞ এমন সাক্ষ্য দিয়েছেন।

ফরেনসিক ডাক্তার মাউরিসিও ক্যাসিনেলি সাক্ষ্য দেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং লিভার সিরোসিসের কারণে মারাডোনার মৃত্যুর ‘অন্তত ১০ দিন’ আগে থেকেই তার ফুসফুসে পানি জমছিল। তাকে যারা চিকিৎসা করছিলেন, সেই ডাক্তার ও নার্সদের এটি লক্ষ্য করা উচিত ছিল, আদালতে বিচারকদের বলেন তিনি।

ক্যাসিনেলি বলেন, ম্যারাডোনার হৃদপিণ্ডের ওজন ‘স্বাভাবিকের প্রায় দ্বিগুণ ছিল’। তিনি বলেন, এর ফলে তার মৃত্যুর অন্তত ১২ ঘণ্টা আগে ‘যন্ত্রণা’ হয়েছিল।

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে ম্যারাডোনা মারা যান, মস্তিষ্কে জমাট বাঁধা রক্তের জন্য অস্ত্রোপচারের পর তিনি বাড়িতে সুস্থ হচ্ছিলেন। এই কিংবদন্তি তারকা অবশ্য কয়েক দশক ধরে কোকেন এবং অ্যালকোহলের নেশার সঙ্গে লড়াই করেছিলেন।

তার সাত সদস্যের চিকিৎসা দল এখন চিকিৎসা অবেহেলার অভিযোগের জন্য বিচারের মুখোমুখি। এই মামলার আসামিদের বিরুদ্ধে ‘সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে নরহত্যা’ করার অভিযোগ আনা হয়েছে- তারা এমন একটি পথ অনুসরণ করছিলেন জেনেও যে এটি তাদের রোগীর মৃত্যুর কারণ হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তাদের আট থেকে পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রসিকিউটররা অভিযোগ করেন, মৃত্যুর আগে ফুটবলারকে ‘দীর্ঘ, যন্ত্রণাদায়ক সময়ের’ জন্য তার ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল।

জুলাই পর্যন্ত চলা এই দীর্ঘ বিলম্বিত বিচারে প্রায় ১২০ জন সাক্ষী সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা