সংগৃহীত
খেলা

আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করেছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

কানাঘুষা চলছিল আর্জেন্টিনার সঙ্গে হওয়া ম্যাচের পর থেকেই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইপর্বে ৪ গোল হজম করেনি। আর্জেন্টিনার মাটিতে সেই লজ্জাটাই পেতে হলো তাদের। এর আগে থেকেই অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না দরিভাল জুনিয়র। পারফরম্যান্সের নিম্নমুখী গ্রাফের কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে ভক্ত, সবার কাছেই নিন্দার পাত্র হয়েছিলেন তিনি।

ফলাফলটাও চলে এলো এক সপ্তাহ পার হওয়ার আগেই। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে এমন প্রতিশ্রুতি দিলেও নিজের কাজটা ঠিকঠাক করা হয়নি দরিভালের। যে কারণে ব্রাজিল দলে দরিভাল অধ্যায়ের সমাপ্তি। সবমিলিয়ে ১৪ মাসের জন্য স্থায়ী হলেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই কোচ।

৬২ বছর বয়সী দরিভাল ২০২৪ সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ব্রাজিলের প্রায় ২৭টি ক্লাবে কোচ হিসেবে ছিলেন। তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে তিনি জিতেছিলেন ১-০ গোলে। এরপর স্পেনের সঙ্গে ৩-৩ গোলের ড্র দরিভালের জনপ্রিয়তা নিয়ে যায় তুঙ্গে। তবে সেখান থেকে বাস্তবতার মুখোমুখি হতেও সময় লাগেনি।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ১৬ বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হার, ইতিহাসে প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়েতে আর্জেন্টিনার কাছে হার… সবমিলিয়ে দরিভাল অধ্যায়ে সাফল্য ছিল খুবই কম। তার অধীনে ১৬টি ম্যাচের মধ্যে সাতটিতে জয়, ছয়টিতে ড্র এবং তিনটিতে হার হয়।

সিবিএফ তাদের বিবৃতিতে দরিভালকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পরবর্তী ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করছে। এখন থেকেই সিবিএফ তার একজন বিকল্প খুঁজে বের করার জন্য কাজ করে যাবে।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। তিনি ছয় বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামোন মেনেজেস পাঁচ মাস ও ফার্নান্দো দিনিজ ডাগআউটে ছিলেন ছয় মাস। এরপর দরিভাল ছিলেন ১৪ মাস।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা