সংগৃহীত
খেলা

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল বাসায় ফিরেছেন। গত সোমবার বিকেএসপিতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রাজধানীর এভারকেয়ারে নিয়ে আসা হয়।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে তামিমকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন তামিমের ভাই নাফিস ইকবাল। তিনি জানান, আজ দুপুরে এভারকেয়ার থেকে তামিমকে বাসায় নেওয়া হয়েছে।

মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম। কেপিজে হাসপাতালে ইসিজি করার পর হেলিকপ্টারে ঢাকায় আসার কথা ছিল তার। কিন্তু তামিমের শারীরিক অবস্থা তখন অনুকূলে ছিল না।

পরে কেপিজে হাসপাতালেই তার চিকিৎসা চলে। হার্টে একটি রিংও পরানো হয়। তখন ডাক্তাররা জানান, ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে। কেপিজে হাসপাতালে এক দিন থাকার পর তামিমকে এভারকেয়ারে নিয়ে আসা হয়।

উন্নত চিকিৎসার জন্য তামিমকে ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে এর আগে জানিয়েছিলেন তার চাচা আকরাম খান। চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। বাসায় তাকে থাকতে হবে বিশ্রামে। কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা