জাতীয়

সাগরে লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদক

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি (Well Marked Low Pressure) দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ (Low Pressure) আকারে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) আজ দুপুরে প্রকাশিত এক নজরে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগের কিছু স্থানে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে; [উল্লেখযোগ্যঃ লালাখাল (সিলেট) ৬৫.০ মিমি; জাফলং (সিলেট) ৬২.০ মিমি] তবে উজানে ভারতে কোন উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। আগামী ২৪ ঘণ্টা (০৪ সেপ্টেম্বর ০৯.০০টা থেকে ০৫ সেপ্টেম্বর ০৯.০০টা পর্যন্ত) দেশের সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের আসাম প্রদেশে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রধান অববাহিকার তথ্যঃ ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল আগামী ০৩ দিন হ্রাস পেতে পারে ও পরবর্তী ০২ দিন স্থিতিশীল থাকতে পারে; এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল আগামী ০২ দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ০৩ দিন হ্রাস পেতে পারে; এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ০৩ দিন হ্রাস পেতে পারে। খুলনা বিভাগের গড়াই ও মাথাভাঙা নদীসমূহের পানি সমতল আগামী ০৩ দিন বৃদ্ধি পেতে পারে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা