ছবি: সংগৃহীত | প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
জাতীয়

রাতে কানাডা যাচ্ছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করবেন বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানা গেছে, সিইসি ফিরবেন আগামী ১৮ সেপ্টেম্বর। তার সঙ্গে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন।

কানাডায় অবস্থানকালে সিইসি ৫ থেকে ১২ সেপ্টেম্বর ভোটার নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন টরোন্টে ও অটোয়ায়। এরপর তিনি ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভেনকুভারে অবস্থান করবেন।

বর্তমানে দশটি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা। এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

নিরপেক্ষ রেফারিং চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন স্প্যান...

৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে

টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ টিলার কিছু অংশ এরই মধ্যে ধসে পড়েছে। তবু ঝুঁকি...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

তুরস্ক সফরে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তু...

গোল্ডেন বল জিতলেন রদ্রি!

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একটি গোলও নেই স্পেন অধিনায়ক রদ্রির, অ্যাসিস...

বিতর্ক ও রোমাঞ্চের উন্মাদনায় কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মাঠের লড়াইয়ে গল্প লেখা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের অসাধারণ বীরত্বগাথা, কঙ্...

দ্বিতীয় শিরোপা জয়ে স্পেনের ইতিহাস

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হা...

আমি দুঃখিত, তবে হৃদয় দিয়ে খেলেছি: মেসি

২০২২ সালের বিশ্বকাপ ট্রফির পর টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে মরিয়া ছিল আর...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা