ছবি: সংগৃহীত
রাজনীতি
শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি

ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে

কানাডা প্রতিনিধি

দেশের গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করার জন্য যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমরা যুগপৎ আন্দোলন করেছি। এখন দেশে একটা নির্বাচন করতে পারলে আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারবো। এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোমবার( ১১নভেম্বর) কানাডা ক্যুইবেক প্রাদেশিক বিএনপি ও মুক্তিযোদ্ধা দল কানাডার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় এ্যানি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছেন। এই মুহূর্তে ৩১ দফা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সকল সংস্কারের কথা রয়েছে।

কানাডা বিএনপির সাবেক সহ সভাপতি ও উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যুইবেক বিএনপির সভাপতি আবদুল মান্নান।

এ ছাড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফায়সাল আহমেদ চৌধুরী, কানাডা পূর্ব বিএনপির সহ সভাপতি কামরুল হাসান হাওলাদার ফারুক।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মুক্তিযোদ্ধা ড. আবিদ বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কানাডা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও আরমান মিয়া মাস্টার।

এ ছাড়া বক্তব্য রাখেন ক্যুইবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াদুদ রোকন, সৌদি আরব মক্কা বিএনপির সভাপতি গাজী কামাল। ক্যুইবেক বিএনপির যুগ্ম সম্পাদক জুলকার নাইম নজরুল, কোষাধ্যক্ষ আবদুল জলিল প্রমুখ।

অনুষ্ঠানে কানাডা ও ক্যুইবেক বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা