নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

গণভোট ও নির্বাচন সচেতনতায় বান্দরবানে ট্রাক সংগীত উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে আঞ্চলিক সংগীত অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। সে লক্ষ্যেই জেলা তথ্য অফিসগুলো দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় ভাষায় রচিত লোকসংগীতের মাধ্যমে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধ করছে।

তিনি শুক্রবার বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং সৈয়দ এ মু’মেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোট সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিতে জেলা তথ্য অফিসগুলো নিরবচ্ছিন্নভাবে প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে। ট্রাক সংগীত, উঠান বৈঠক, কমিউনিটি মিটিং, তরুণ ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশ, টেন মিনিটস ব্রিফ, ভোটালাপ এবং ভোটের রিকশার মতো ব্যতিক্রমধর্মী কার্যক্রম ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশন নির্দেশিত আচরণবিধি সম্পর্কেও জনগণকে সচেতন করা হচ্ছে।

তিনি আরও বলেন, জেলা পর্যায়ে তথ্য কর্মকর্তাদের নেতৃত্বে তথ্য অফিসগুলো গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করেছে। দেশের সর্বস্তরের ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সংসদ নির্বাচনের প্রার্থী ও অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করার কাজ চলছে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন এবং নির্বাচন বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ 

দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ ন...

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর রেমিট্যান্স ক্যা¤...

দুর্ভোগে দুই ইউনিয়নবাসীর জনজীবনঃ

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজার থেকে নলছিটি উপজেলার ভৈরব...

পশ্চিমবঙ্গে বিজেপি ২০৮ , তৃণমূল ৭৯

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৮ আস...

নীলফামারী তথ্য অফিসের উদ্যোগে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত

শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রমের অংশ হ...

’ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার মার্কিন দাবি মিথ্যা’ : ইরান

ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তবে ইসলামিক প্রজাতন্ত্রটিকে &lsquo...

পশ্চিমবঙ্গে বিজেপি ২০৮ , তৃণমূল ৭৯

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৮ আস...

মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা বা পাহারা দেওয়ার অভিযানের অংশ...

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর রেমিট্যান্স ক্যা¤...

দুর্ভোগে দুই ইউনিয়নবাসীর জনজীবনঃ

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজার থেকে নলছিটি উপজেলার ভৈরব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা