সারাদেশ
বদলি হলেও বহাল তবিয়তে

এএসআই আল-আমিনের অপকর্মে অতিষ্ঠ বাঙ্গরা বাজার থানাবাসী

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার এএসআই আল-আমিনের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘুষ গ্রহণ, মিথ্যা মামলায় হয়রানি এবং মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রতিকার চেয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ও কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, বি-চাপিতলা গ্রামের টাইলস কন্ট্রাক্টর নাছির উদ্দিন মাদক স্পট শনাক্তে সেনাবাহিনীকে সহায়তা করায় তাকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন এএসআই আল-আমিন। এছাড়া খবির ভূঁইয়া নামের এক ব্যক্তির কাছ থেকে মামলার ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা এবং সিএনজি চালক ইমরান হোসেনের কাছ থেকে চুরির অপবাদ দিয়ে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। হাসপাতাল কর্মী গোলাপী আক্তার ও আকুবপুর গ্রামের আকলিমা আক্তারও তাদের স্বজনদের মামলা থেকে বাঁচানোর নামে মোটা অঙ্কের অর্থ ও দামি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন।
সূত্র জানায়, এসব অপকর্মের প্রেক্ষিতে জনস্বার্থে রাঙামাটি জেলায় বদলি করা হলে এএসআই আল-আমিন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান তার বদলি বাতিলের আবেদন নাকচ করে দিলেও অদৃশ্য প্রভাবে তিনি এখনো বাঙ্গরা বাজার থানায় বহাল থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, এএসআই আল-আমিন এলাকায় অবৈধ ড্রেজার ও ভেকু ব্যবসা থেকেও নিয়মিত মাসোয়ারা আদায় করেন। ভুক্তভোগীদের দাবি, তদন্ত শুরু হওয়ার পর থেকে এএসআই আল-আমিন স্থানীয় ক্যাডারদের দিয়ে অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন।
বিষয়টির ব্যাপারে অভিযুক্ত এএসআই আল-আমিন অভিযোগ অস্বীকার করলেও বদলি হওয়ার পরও স্টেশনে থাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। এ ব্যাপারে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর সাথে
একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন রিসিভ করেননি। পরে খুদে ম্যাসেজ পাঠিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে জেলা পুলিশ সূত্র জানিয়েছে, এএসআই আল- আমিনের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাইজেরিয়ায় অভিযানে ৩০৮ অপহৃত নাগরিক উদ্ধার

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার কর...

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি চুক্তি...

ভারতের কাছে দুঃখ প্রকাশ মেটার জাকারবার্গের

শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির ঘটনায় ভারতের কাছে...

ট্রাম্পের হেলিকপ্টারের কাছে বিমান, তদন্তে কর্তৃপক্ষ

মাঝ আকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান&...

ভারতীয় তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

ভারতীয় এক তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও...

জোবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউ...

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পরামর্শ সভা

প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়...

গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশ্বাস মন্ত্রীর

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানি...

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং...

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৮১৮, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা