ছবি: আমার বাঙলা
সারাদেশ

ভারত-আমেরিকার ইনসাফ বাংলার জমিনে দেখতে চাই না: লক্ষ্মীপুরে মুফতি রেজাউল করীম

লক্ষ্মীপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, শরীয়া অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না, তারা কোন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবে? তারা গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বসে ইনসাফ বাস্তবায়নের কথা বলে। আমরা ভারত-আমেরিকার ইনসাফ দেখেছি। ভারত-আমেরিকার ইনসাফ বাংলার জমিনে দেখতে চাই না, বাস্তবায়ন করতেও দেব না।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, তারা সবাই একত্র হয়ে হাতপাখা মার্কায় ভোট দিন।

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ আরও অনেকে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা