ছবি: সংগৃহীত
রাজনীতি

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি নিজের ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু হচ্ছে। এই বিশেষ উপলক্ষে আমি দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায় তাদের ধর্ম পালন করবেন আনন্দ ও উৎসাহের সঙ্গে। এটি আমাদের দেশের দীর্ঘকালীন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির এক অনন্য প্রকাশ। একজন বাংলাদেশি হিসেবে আমরা দেখতে পাই, এর মধ্যে আমাদের ভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভাতৃত্ব ফুটে ওঠে।’

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র ও সংবিধান অনুযায়ী, দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পবিত্র হাদিসেও নির্দেশনা রয়েছে, যে ব্যক্তি রাষ্ট্রের সুরক্ষাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তাদের অধিকার হরণ করে বা অনিচ্ছায় অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়, এমন জুলুমের বিরুদ্ধে প্রিয় নবী সতর্ক করেছেন—কেয়ামতের দিনে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।’

তিনি আরও যোগ করেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, অপর নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করা স্বাভাবিক এবং নৈতিক কর্তব্য। তবে শারদীয় উৎসবকে ঘিরে কেউ যেন সাম্প্রদায়িক অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানাই।’

হিন্দু সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান, ‘আপনারা আনন্দের সঙ্গে, নিরাপদ ও নিশ্চিন্তভাবে সারাদেশে উৎসব উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’

সবশেষে তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপির পক্ষ থেকে আবারও দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে এজেন্ডা চূড়ান্ত করার ওপর জোর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যত দ্রুত সম্ভব ভারত সফরে যেতে অত্যন্ত আগ...

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পেলেন শুকনো গোবর!

আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে এর যেমন রয়েছ...

গুরুত্বপূর্ণ আল-মাখা শহর হুতিদের দখলে

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনে...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা