সারাদেশ

সাত দিনের ব্যবধানে দেশে আবরো ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

আমার বাঙলা ডেস্ক

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় যশোরের মনিরামপুর উপজেলায়, যার উৎপত্তিস্থলও সেখানেই। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, এটি একটি নিম্নমাত্রার ভূমিকম্প। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, ‌'ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। এটি তেমন শক্তিশালী না হলেও মানুষ তা স্পষ্ট অনুভব করেছে।'

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

চলতি মাসে এটি তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো দেশে। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প হয়। এরপর ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের ছাতকে ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের এমন ঘনঘন ঘটনা জনমনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে, যদিও এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা রাষ্ট্রপতির

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতি...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান

বর্তমান সময়ের চিত্রনায়িকা মৌ খান এবার নতুন ওয়েব ফিল্ম নিয়ে দর্শকদের সামনে হাজ...

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণা...

পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি বায়ু বর্তমানে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আ...

ভরিতে সোনার দাম বাড়ল ৫,৪৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন...

বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের প্রতিক্রিয়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নির্ধারিত সময়ে আয়োজন না করার সি...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা