ছবি: সংগৃহীত
সারাদেশ

অবরোধে বিচ্ছিন্ন খাগড়াছড়ি, প্রশাসনের ১৪৪ ধারা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে মারমা এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’ ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে জেলার ভেতরে এবং বাইরের সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক যানবাহন আটকে পড়েছে। পাশাপাশি বিপাকে পড়েছেন হাজারো পর্যটক।

এদিকে এ ঘটনায় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

অবরোধকারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি, খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে এবং ইট রেখে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। সকাল থেকেই মহালছড়ি, পানছড়ি, চেঙ্গী সেতু, ভাইবোনছড়া, গাছবাগানসহ একাধিক স্থানে অবরোধ সমর্থকরা বিক্ষোভে অংশ নেন।

অবরোধের কারণে পর্যটনকেন্দ্র সাজেক ও খাগড়াছড়ি শহরের প্রবেশমুখে পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

যদিও শহরের ভেতরে সীমিত আকারে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। খাগড়াছড়ি-সাজেক সড়কে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অবরোধ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটে। আলুটিলা এলাকায় অজ্ঞাতনামা ১৫-২০ জন যুবক অ্যাম্বুলেন্সটির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, বিভিন্ন পয়েন্টে পোড়া টায়ার ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়েছে, তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে।

গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। রাত ১১টার দিকে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বুধবার থেকে টানা বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার আধাবেলা অবরোধের পর শুক্রবারের সমাবেশ থেকে আজকের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা রাষ্ট্রপতির

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতি...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান

বর্তমান সময়ের চিত্রনায়িকা মৌ খান এবার নতুন ওয়েব ফিল্ম নিয়ে দর্শকদের সামনে হাজ...

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণা...

পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি বায়ু বর্তমানে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আ...

ভরিতে সোনার দাম বাড়ল ৫,৪৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন...

বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের প্রতিক্রিয়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নির্ধারিত সময়ে আয়োজন না করার সি...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা