সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে শান্তি আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোর ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনেস্কির যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ শুরু না করে ইউক্রেন একটি চুক্তি করতে পারত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার বিষয়টি অবাক করার মতো বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর জবাবে ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনের প্রতিক্রিয়ায় হতাশ। তিন বছর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ কোনো চুক্তির অধীনে ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবে না। তার এই মন্তব্যের পর এলো ট্রাম্প প্রতিক্রিয়া।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে বৈঠকের পর রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করতে প্রতিনিধি দল নিয়োগে সম্মত হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিবিসি ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিল, রাশিয়ার সঙ্গে আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোয় ইউক্রেনীয়রা আহত বোধ করতে পারেন, তাদের প্রতি তার (ট্রাম্পের) বার্তা কী?

জবাবে ট্রাম্প বলেন, আমি শুনেছি, তারা আলোচনায় জায়গা না পাওয়ায় বিরক্ত। ঠিক আছে, তারা তিন বছর ধরে এবং তার আগেও অনেক সময় ধরে জায়গা পেয়েছে। এটি খুব সহজেই নিষ্পত্তি করা যেত।

তোমাদের এটি শুরু করাই ঠিক হয়নি। তোমরা একটা চুক্তি করতে পারতে, বলেন ট্রাম্প।

এদিকে সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি যুদ্ধ শেষ করার বিষয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা